Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে নকল সীমানা পিলারসহ আটক ৫

banglarbhoreBy banglarbhoreমার্চ ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে নকল সীমানা পিলারসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো- ঘ-১৮-৯১৪৫), বিভিন্ন কোম্পানির সাতটি মোবাইল ও ৩ লাখ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। আজ (শুক্রবার) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বরগুনা জেলার বেতাগী থানার দেশান্তরকাঠি গ্রামের আল-আমিন (৩৬), মাদারীপুর জেলার শ্রীনাথদী গ্রামের মনিরুজ্জামান মনির (৪৭), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার লালপুর ভাটিপাড়া গ্রামের মুজিবুর রহমান সরকার (৫০), মাদারীপুর জেলার রাজৈর থানার লুন্দী মধ্যপাড়া গ্রামের অহিদুর রহমান খোকন (৪১) ও একই জেলার নয়াকান্দি মাচ্চর গ্রামের আব্দুর রহিম মাতুব্বর (২৫)।

পুলিশ জানায়, সীমানা পিলার বেচাকেনার খবরে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকার আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ পাঁচ প্রতারককে আটক করলেও বাকি দুইজন পালিয়ে যায়।
পলাতক আসামিরা হলেন, পটুয়াখালী জেলার আবু বক্কর (৫৫) ও শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের আব্দুল মজিদ (৪৭)। জিজ্ঞাসাবাদে সীমানা পিলার প্রতারক চক্রের সদস্য বলে জানায় তারা।

এ সময় তাদের তল্লাশি করে একটি সীমানা পিলার সাদৃশ্য বস্তু উদ্ধার করে। যার গায়ে ইংরেজিতে ইস্টইন্ডিয়া কোম্পানি ১৮১৮ লেখা রয়েছে। যদিও সেটা নকল বলে জানিয়েছে আটকরা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.