Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

“মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে শিমুলকে হত্যা করা হয়”

banglarbhoreBy banglarbhoreMarch 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের স্বেচ্ছাসেবকলীগ নেতা জিল্লুর রহমান শিমুল হত্যায় জড়িত দুইজনকে আটক করেছে যশোর পিটিআই। গত শুক্রবার সকালে ঢাকা থেকে তাদের আটক করা হয়। এরপর রাতে তাদের সাথে নিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পিবিআই যশোরের ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন।

ঘটনার সাথে জড়িত আটকরা হচ্ছে যশোর সদর উপজেলার গোবিলা গ্রামের বুলবুল হোসেন ও নাইম ইসলাম।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিহত শিমুল গোবিলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে বুলবুল ও নাইম পথরোধ করে। এরপর শিমুলকে তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত পালিয়ে যায়। সে সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

পিবিআই ইন্সপেক্টর মীর রেজাউল হোসেন আরো জানান, শিমুলকে কুপিয়ে জখম করেই রাতেই ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমায় বুলবুল ও নাইম। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের সনাক্তের পর শুক্রবার সকালে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আটক করা হয়। সন্ধ্যায় তাদের যশোর এনে রাতে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। আটকরা জানিয়েছেন মসজিদের কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

শিমুল হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বুলবুল ও নাইমসহ ৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন।

গতকাল দুপুরের পর আটকদের শিমুল হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.