Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা যশোরের চ্যাম্পিয়ন শিক্ষা বোর্ড স্কুল

banglarbhoreBy banglarbhoreMarch 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার যশোর জেলা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। রানার্সআপ হয়েছে যশোর কালেক্টরেট স্কুল। দুই দলের জয় পরাজয়ের ব্যবধান ছিল ৪৪ রান।

আজ (শনিবার) শামস্-উল-হুদা স্টেডিয়ামে টস জিতে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে কাবিদ আল সিয়ামের ফিফটি সত্ত্বেও ২৬ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১০৩ রান করতে পারে। সিয়াম একাই দলের ৫৮ শতাংশ রান করেন। এর বাইরে রেদওয়ানুল ও সানোয়ার হোসেন রনি ১৩ রান করে সংগ্রহ করেন। ৪৪ বলে ফিফটি করা সিয়াম শেষ পর্যন্ত করেন ৫৯ রান করেন। ৫৫ বলের ইনিংসে মারেন ৮টি চার ও একটি ছয়ের মার। বল কালেক্টরেট স্কুলের আসিফ মাহমুদ ১৭ ও আসিব জামান ৩৪ রানে ৪টি করে উইকেট দখল করেন। এছাড়া ডানহাতি পেসার সাদমান খান ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় কালেক্টরেট স্কুলের দলীয় ইনিংস। ব্যাট হাতে দলের কেউ দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেনি। নওশের রহমান সর্বোচ্চ ৯ রান করেন। বল হাতে শিক্ষা বোর্ড স্কুলের মাহমুদ হাসান জিহাদ ৭ ওভার ৩ বলে ১টি মেডেনসহ ১৮ রানে ৫টি, সানোয়ার হোসেন রনি ৪ ও রেদওয়ান-উল-ইসলাম ১টি উইকেট দখল করে।

খেলা শেষে প্রধান অতিথি প্রাইম ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক মোস্তফা মাহমুদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য খায়রুজ্জামান বাবু। ইউসুফ হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। এ সময় দুই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ মাঠে উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.