Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৪, ২০২৪

যশোরে কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের সদরের গাইদঘাট ও বাঘারপাড়া উপজেলার কৃষক কৃষাণীদের নিয়ে বারী উদ্ভাবিত বীজ বপন যন্ত্র দ্বারা তিল, মুগ, পাট বিজ বপণের উপযোগিতা এবং আলু রোপন,আলু উত্তোলন,আলু গ্রেডিং উপযোগিতা যাচাইয়ের ওপর এডাপটিভ ট্রায়াল আজ (রোববার) সকালে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এফএমডিপির প্রকল্প পরিচালক ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাউছার উদ্দিন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সুজাউল হক সুজা, কৃষি মেশিনারিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের (এসএমআর এগ্রো) ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী এসকে মাহফুজুর রহমান প্রমুখ।

এ সময় ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের আয়োজনে এডাপটিভ ট্রায়ালে যশোরে গাইদঘাট ও বাঘারপাড়ার এলাকার ১৬০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।

এডাপটিভ ট্রায়ালে অংশ নিতে আসা বাঘারপাড়ার বন্দবিলার রাহাত হোসেন জয় বলেন, এই প্রকল্পের যন্ত্রপাতি ব্যবহার করে ভুট্টা, সরিষা, মসুর, গম, আলু, ধনিয়া, তিল, পাট, মুগ ইত্যাদি ফসল উৎপাদন করে আর্থিক লাভবান হয়েছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.