Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সুলভ মূল্যে ব্রয়লার মুরগি ও ডিম বিক্রি কেন্দ্রের উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreMarch 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

পবিত্র রমজানে যশোরে সুলভ মূল্যে ডিম ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। যশোর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আফিল এগ্রো লি. এই ডিম-মুরগি বিক্রির কার্যক্রম পরিচালনা করছে। কার্যক্রমের অংশ হিসেবে আফিল এগ্রো লি. এর চাঁচড়ার কার্যালয়ে ৯ টাকা ৪০ পয়সা পিস হিসেবে মুরগির ডিম এবং ১৭৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুলভ মূল্যে এই বিক্রি কার্যক্রম চলবে।

যশোর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় আজ (সোমবার) সকালে সুলভ মূল্যে এই ডিম ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাভলু ও সরকারি মুরগির খামারের উপ-পরিচালক বখতিয়ার হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, বাজারে এখন ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে, আর ডিম বিক্রি হচ্ছে দশ থেকে সাড়ে দশ টাকা পিস হিসেবে। এই বাজার দরকে একটু সহনীয় করতে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এই সুলভ মূল্যে ডিম ও ব্রয়লার মুরগি বিক্রি কার্যক্রমের শুরু করা হয়েছে। এখানে ৯ টাকা ৪০ পয়সা পিস হিসেবে মুরগির ডিম এবং ১৭৫ টাকা কেজি দরে ব্রয়লার মুরগি বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রমজান মাস জুড়ে সুলভ মূল্যে এই বিক্রি কার্যক্রম চলবে।

আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, আফিল গ্রুপের আফিল এগ্রো লি. প্রতিদিন চার লাখ পিস ডিম উৎপাদন করে থাকে। রমজান মাসে সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় আমিষের ঘাটতি পূরণে সুলভ মূল্যে এই ডিম ও মুরগি বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও চাঁচড়ায় আফিল গ্রুপের এই বিক্রয় কেন্দ্রে সুলভ মূল্যে নিজেদের খামারে উৎপাদিত সবজি ও মাছও বিক্রি করা হয়ে থাকে। সব পণ্যই বাজার মূল্যের চেয়ে কমে বিক্রি করা হয়।

সুলভ মূল্যে ডিম কিনতে আসা রেলগেট এলাকার আজিজুল ইসলাম বলেন, বাজারে ২১০ টাকা করে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে। এখানে ১৭৫ টাকা কেজি শুনে কিনতে এসেছি। দু’কেজি মুরগিতে ৫০/৬০ টাকা সাশ্রয় হবে। আবার ডিমের দামও বাজারের চেয়ে এক টাকা কম। ৩০টি ডিমের একট্রেতে ৩০ টাকা বেঁচেছে। এটাও আমাদের মত গরীব মানুষের জন্য অনেক।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.