বাংলার ভোর প্রতিবেদক:
বৃহস্পতিবার যশোরে ‘সংবেদনশীল সংবাদ : প্রচার সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় ব্লাস্ট যশোরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাউকে বাদ দিয়ে নয় স্লোগানকে সামনে রেখে জয়তী সোসাইটি যশোরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। রিসোর্স পার্সন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতিআরা নাসরিন।
অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্বাগত বক্তব্য দেন ব্লাস্টের পরিচালক মাহবুবা আক্তার। সঞ্চালনা করেন ব্লাস্ট যশোর ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবীর। কর্মশালায় যশোরের ১৬ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
শিরোনাম:
- লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
- যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
- মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
- নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
- যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
- অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
- যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
- যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ