Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
  • বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের সম্মাননা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ২৮, ২০২৪

যশোরে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর : মাদক কারবারির পাঁচ বছরের সাজা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ২৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে একটি অস্ত্র মামলায় দুটি ধারায় এক ব্যক্তির ১৭ বছরের সশ্রম কারাদন্ড ও মাদক মামলায় আরেক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়ার জজ শিমুল কুমার বিশ্বাস পৃথক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পিপি শ্যামল কুমার মজুমদার।

সাজাপ্রাপ্তরা হলেন, অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত নুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও মাদক মামলায় শার্শা উপজেলার সোনাদীয়া গ্রামের ইমাদুল ইসলাম।

জানা যায়, ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর রাত ৪ টায় কোতোয়ালি থানার এসআই সোয়েব উদ্দিন শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে জাহাঙ্গীর আলমকে আটক করেন। এ সময় আরেকজন পালিয়ে যায়। পুলিশ জাহাঙ্গীরের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় এসআই সোয়েব আটক জাহাঙ্গীর ও ঘোপ বাবলাতলা এলাকার সোহাগ ওরফে জেলে সোহাগকে পলাতক আসামি করে দু’জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই কবির হোসেন দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

গতকাল এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক জাহাঙ্গীরকে পৃথক দুটি ধারায় একটি ১০ বছর ও অপরটিতে আরও সাতবছরের কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে এ মামলায় সোহাগের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস প্রদান করেন।

এছাড়া, ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি শার্শার গোড়পাড়া ক্যাম্প এলাকা থেকে শার্শা থানা পুলিশের হাতে আটক হয় ইমাদুল ইসলাম। এ সময় তার কাছ থেকে ১শ’ পিছ ইয়াবা উদ্ধার হয়। এ ঘটনায় এসআই বাবুল আক্তার বাদী হয়ে মামলা করেন। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণার দিনে বিচারক ইমাদুলকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। বিচারক দুই আসামির উপস্থিতিতে এ সাজা প্রদান করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.