Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অগ্রণী ব্যাংকের গাড়ি তল্লাশি : বিদেশি পিস্তল ম্যাগাজিন গুলিসহ আটক ৩

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

শুক্রবার রাত সাড়ে নটার দিকে যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিং থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ৬ রাউন্ড গুলিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে। আটক তিন জনের মধ্যে একজন খুলনা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের গাড়ি চালক ও তার গাড়ি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে শুক্রবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল সড়কে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭২৫৩) লাউজানি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি করে। গাড়ি তল্লাশিকালে গাড়ির ভিতরে থাকা আসামিদের মধ্যে পিরোজপুর জেলা সদরের নরখালী গ্রামের রাজিব শেখ (২৬), বাগেরহাট জেলার রামপাল থানার সায়রাবাদ গ্রামের জীলান শেখ (৫৫) ও খুলনা জেলার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের মেহেদী হাসানকে (৩০) আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন।

অস্ত্রসহ আটক আসামিরা অগ্রনী ব্যাংক খুলনা শাখার জেনারেল ম্যানেজার মাইদুল ইসলামের সরকারি পাজেরো গাড়িটি ব্যবহার করছিল। আটকদের মধ্যে মেহেদী হাসান ওই গাড়ির ড্রাইভার। সরকারি ড্রাইভার হওয়া সত্ত্বেও অবৈধভাবে বিনা অনুমতিতে চোরাকারবারিরা গাড়িটি ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ।

আটক রাজীব শেখের বিরুদ্ধে ৩টি মাদক মামলা, একটি অস্ত্র মামলাসহ ৪টা মামলা এবং মেহেদী হাসানের বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা, একটি অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে বলে জানিয়েছে যশোর ডিবি পুলিশ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.