Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তিয়ানশি সাতক্ষীরা অফিস সিলগালা : ১৫ লাখ টাকার ওষুধ জব্দ

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩০, ২০২৪Updated:মার্চ ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় বিএসটিআই’র অনুমোদন বিহীন ওষুধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রি জব্দ এবং তিয়ানশির ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)’র সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসের অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই অনুমোদন বিহীন ওষুধ সামগ্রি রাখার অভিযোগে কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয় এবং ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রি জব্দ করা হয়। এছাড়া লেবেল বা সিলবিহীন ওষুধ সামগ্রি বিক্রি করার অভিযোগে দুইজন ডিস্ট্রিবিউটর নলতা গ্রামের তুহিনুজ্জামানকে (৪০) ১০ হাজার টাকা এবং শহরের মুনজিতপুর গ্রামের শফিকুল ইসলামকে (৩৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, র‌্যাব, পুলিশ ফোর্স, ড্রাগ সুপারের প্রতিনিধি এবং এনএসআই’র প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.