Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা সেবা

banglarbhoreBy banglarbhoreMarch 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোর জেলার গুরুত্বপূর্ণ উপজেলা চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে পরিচিত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অভয়নগর উপজেলার রোগীসহ যশোর সদরের একাংশের, নড়াইল, মণিরামপুর ও খুলনার ফুলতলা উপজেলার রোগীরা ও চিকিৎসা সেবা নিয়ে থাকেন। সেই জন্য সারাবছরই রোগীদের চাপ থাকে। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে বহির্বিভাগে ৪৫০ জন চিকিৎসা সেবা নেয়ার পাশাপাশি গড়ে প্রতিদিন ৪০ জন রোগী ভর্তি হন যাদের চিকিৎসা সেবা দেয়ার জন্য রয়েছেন মাত্র ২০ জন চিকিৎসক। চিকিৎসা সেবার মান বাড়াতে ২০০৮ সালে ৩৫ শয্যার হাসপাতালটিকে ৫০ শয্যায় উন্নিত করা হয়। যার অনেকটাই কাগজে কলমে সীমাবদ্ধ। ১৯৭৮ সালে চিকিৎসা সেবা শুরু করা হাসপাতালটির চিকিৎসা চলছে জরাজীর্ণ ভবনে।

সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন স্থানের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। পলেস্তারা খসে পড়ে রোগী ও তাদের স্বজনরা আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও কিছু কিছু স্থানে বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে ভর্তি রোগীদের বিড়ম্বনা সৃষ্টি করে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন চিকিৎসক ও রোগীরা। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেমন চিকিৎসা সেবা নিচ্ছেন তেমনি ডাক্তার ও সেবিকারা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা চলমান রেখেছেন। চরম অবহেলিত এ হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন এবং ১০০ শয্যায় উন্নীত করে সুযোগ-সুবিধা বাড়ানো এখন সময়ের দাবি।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি যশোর জেলা নির্বাহী প্রকৌশলী হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কার্যক্রম অন্যত্র সরিয়ে নিতে বলেন কিন্তু এত বড় কার্যক্রম অন্যত্র সরিয়ে চিকিৎসাসেবা দেয়া সম্ভব না। তাই ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছি।

যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, সংসদ সদস্য (যশোর ৮৮/৪) এনামুল হক বাবুলের সাথে সভায় এ সিদ্ধান্ত হয়েছে আগামী জুলাইতে ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙ্গে ফেলা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.