Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবিনার আত্মহত্যা : জড়িতদের শাস্তি দাবি

banglarbhoreBy banglarbhoreMarch 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা

কলেজে নির্বাচনী পরীক্ষার কক্ষ থেকে বাড়ি ফিরে আত্মহত্যাকারী ছাত্রী সাবিনা ইয়াসমিনের অকাল মৃত্যুতে ফুঁসে উঠেছেন তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। সাবিনার মৃত্যুর জন্য দায়ি দুই শিক্ষকের শাস্তির দাবিতে আজ (রোববার) সকালে গোপালপুর স্কুল এন্ড কলেজের সামনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা কলেজের সভাকক্ষের জানালা দরজা ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে সাবিনার মৃত্যুকে কেন্দ্র করে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা বন্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ।

প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া সাবিনার এক সহপাঠী বলেন, শনিবারের পরীক্ষার কক্ষে আমরা শতাধিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলাম। সাবিনার কাছে নকল পাওয়ার পর কক্ষে দায়িত্বে থাকা শিক্ষক ইসরাইল হোসেন ও তাসলিমা খাতুন খাতা কেড়ে নিয়ে ওর সাথে খুব দুর্ব্যবহার করেন। সাবিনা শিক্ষকদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চায়। সে খাতা ফিরে পাওয়ার জন্য শিক্ষকদের কাছে খুব অনুরোধ করে। কিন্তু খাতা না দিয়ে শিক্ষকরা তাকে বহিস্কার করে কক্ষ থেকে তাড়িয়ে দেন।

সাবিনার এই সহপাঠী দাবি করেন, শিক্ষকদের আচরণে সাবিনা লজ্জিত হয়ে বাড়ি ফিরে সুইসাইড নোট লিখে আত্মহত্যা করার পর কলেজের শিক্ষকদের জানানো হয়। তারা কেউ পরিবারকে সমবেদনা জানাতে সেখানে যাননি। এমনকি যে শিক্ষক তাসলিমা খাতুন খাতা কেড়ে নিয়েছিলেন তার বাড়িও সাবিনার গ্রামে। তিনিও আমাদের বান্ধবীকে দেখতে একবার বাড়িতে যাননি। আমরা সাবিনার মৃত্যুর পিছনে দায়ী শিক্ষকদের শাস্তি চাই।

সাবিনার বাবা আব্দুল জলিল প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বলেন, শিক্ষকরা খাতা কেড়ে নিয়ে আমার মেয়েকে দেড় দুই ঘণ্টা আটকে রেখেছিলেন। মেয়েকে হয়রানি করেছেন। তাকে কানে ধরে উঠবস করিয়েছেন। এজন্য লজ্জায় আমার মেয়ে আত্মহত্যা করেছে।
আব্দুল জলিল আরও বলেন, আমি তো মেয়েকে কলেজে পড়তে দিয়েছি। সে আত্মহত্যা করল কেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আত্মহত্যার শিকার সাবিনার ভাই রাকিব হোসেন বলেন, আমার এখনো কোন মামলা করিনি। বোনের দাফন শেষে পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থার দিকে আগাব।

কলেজের শিক্ষক তাসলিমা খাতুন বলেন, সাবিনা সম্পর্কে আমার মামাতো বোন। আত্মহত্যার কথা শুনে আমি তাকে দেখতে যাচ্ছিলাম। পথে অনেকে আমাকে বলেছেন, সেখানে পরিস্থিতি গরম। মেয়েটির পরিবার আমার সাথে দুর্ব্যবহার করতে পারেন। সেই ভয়ে আমি ফিরে এসেছি।

তাসলিমা খাতুন বলেন, নকল ধরা পড়ার পর শিক্ষক ইসরাইল খাতা নিয়ে রেখে দেন। মেয়েটি একবারের জন্য খাতা চায়নি। পরে সে নিজে বেরিয়ে গেছে। আমরা তাকে কিছু বলিনি। এখন যা শুনছি তাতে আমার নিজের আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে।
গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম বলেন, ঘটনা জানার পর আমি শিক্ষক ও কমিটিকে নিয়ে জরুরি সভা করেছি। আমরা কক্ষের সিসি টিভির ফুটেজ দেখেছি। আমার শিক্ষকরা নির্দোষ।

মানববন্ধনের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমি একটা প্রশিক্ষণে আছি। পরে কথা বলব।
নেহালপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল হান্নান বলেন, কিছু উচ্ছৃঙ্খল ছেলে প্রতিবাদের নামে কলেজের সভাকক্ষে ভাংচুর চালিয়েছে। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার বলেন, এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। উপজেলার বাগডাঙ্গা গ্রামের আব্দুল জলিলের মেয়ে সাবিনা ইয়াসমিন গোপালপুর স্কুল এন্ড কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিল। শনিবার ইংরেজি দ্বিতীয় পত্রের মাধ্যমে ওই কলেজে নির্বাচনী পরীক্ষা শুরু হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.