Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় দুই কলেজছাত্রী উদ্ধার, আটক ২

banglarbhoreBy banglarbhoreমার্চ ৩১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কপিলমুনি প্রতিনিধি

পাইকগাছায় দুই কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শুক্রবার দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কৃষি কলেজের মহিলা হোস্টেল থেকে ৯৯৯ কল পেয়ে দুই কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার খুলনার বয়রা মহিলা কলেজে পড়ুয়া দুটি মেয়ে পাইকগাছায় বেড়াতে আসে। একদিন থাকার পর শুক্রবার রাতে চারজন ছেলের সাথে তাদের পরিচয় হয়। পরে কৃষি কলেজের মহিলা হোস্টেলে তাদেরকে থাকতে দেয়। রাত ১২ টার দিকে কয়রা উপজেলার ইব্রাহীম মোড়লের ছেলে আল-আমীন মোড়ল (২৫), বাগেরহাটের উত্তর বাঁশতলা মজিদ শেখের ছেলে রুবেল শেখ (২৫), অশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের শামছুর রহমানের ছেলে নুর মোহম্মদ (৪৮) ও রামপালের সোনাতুনিয়া আব্দুল হাই ছেলে জাহিদ শেখ (২২) তাদেরকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন মেয়ে দুটি ৯৯৯ কল দেয়। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, মেয়েদুটি গত দুই দিন যাবত কৃষি কলেজের হোস্টেলে অবস্থান করছে। শুক্রবার রাতে চারজন তাদেরকে ধর্ষণের চেষ্টা চালায়। তাদেরকে উদ্ধার করে ইব্রাহীম মোড়ল ও রুবেল নামে দুই জনকে আটক করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.