Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বাস্থ্য কর্তা মাউদের বিরুদ্ধে আরো এক মামলা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কমিউনিটি ক্লিনিকে পিয়ন পদে চাকরি দেয়ার নামে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের তেজরোল গ্রামের উজ্জ্বল হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে বিশেষ পুলিশ সুপার সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এম সামছুর রহমান।

মামলার অপর দুই আসামি হলেন, যশোর সদরের ফরিদপুর গ্রামের আহসান আহমেদ ও নাটুয়াপাড়া গ্রামের সাইফুল ইসলাম। এর আগে রোববার একই ঘটনায় যশোর সদরের সানতলা গ্রামের নাজির আলীর ছেলে আসিফ হোসাইন একটি মামলা করেছিলেন।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর আবু মাউদ ও তার সহযোগী আহসান আহমেদ এবং সাইফুল ইসলাম যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৬০টি কমিউনিটি ক্লিনিকে অফিস সহায়ক (পিয়ন) পদে চাকরি দেয়ার নাম করে বাদীসহ ২০ জনের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেন। পরে তাদেরকে বিভিন্ন কমিনিটি ক্লিনিকে ভুয়া নিয়োগে পদায়ন করে মাসিক পাঁচ হাজার টাকা করে কয়েক মাস বেতন দেয়ার পর তাদের বেতনও বন্ধ হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা ডাক্তার মীর আবু মাউদসহ অপর দুই আসামির সাথে যোগাযোগ করলে তারা নানা অজুহাত দেখাতে থাকেন।

উপায় না পেয়ে ভুক্তভোগীরা পারাডাইসের প্রধান কার্যালয়ে যোগাযোগ করলে তাদের অফিস থেকে এ ধরনের নিয়োগপত্র দেয়া হয়নি জানিয়ে দেন। এভাবে চাকরি প্রত্যাশীদের ঠকিয়ে তারা ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি জানজানির পর টাকা ফেরত চাইলে আসামিরা দিতে অস্বীকার করেন।

এ বিষয়ে আসামিদের লিগ্যাল নোটিশ দেয়া হলেও টাকা ফেরত না দেয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.