Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
  • রামপালে চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে বিপাকে সম্পদ হারানো পোল্ট্রি ব্যবসায়ী
  • ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজস্ব ফাঁকি নয়, যানজটের কারণে ভোমরায় ফলের ট্রাক : সিঅ্যান্ডএফ নেতৃবৃন্দ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

‘ওজনে সুবিধা পেয়ে যশোরের বেনাপোল স্থলবন্দর ছেড়ে ভোমরামুখি ফল আমদানিকারকরা’। শীর্ষক সংবাদটি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হলে তা ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হয়েছে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েব্রিজের স্কেল স্লিপ টেম্পারিং করে একটি অসত্য প্রতেবেদন প্রকাশ করায় অত্র সংগঠনের নেতৃবৃন্দ বিস্ময় প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দ বলেন, প্রকৃত ঘটনা এই যে, চলতি মাসে বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোলে সিরিয়াল জটিলতা ও তীব্র যানজটের কারণে আমদানিকারকরা ভারতীয় ফল জাতীয় পণ্য ভোমরা বন্দর দিয়ে আমদানি করতে আগ্রহী হয়ে উঠেছে। যার কারণে আমদানিকারকদের বেনাপোল বন্দরের তুলনায় ভোমরা বন্দরে প্রতি ট্রাকে এক থেকে দেড় লাখ টাকা সরকারি শুল্ক জমা দিতে হচ্ছে।

কারণ বেনাপোল বন্দরে প্রতিটি ভারতীয় ট্রাকে টি আর ওজন বাবদ তিন থেকে সাড়ে তিন টন বাদ দিয়ে নীট পণ্যের ওজন নির্ধারণ করা হয়। অপরদিকে, ভোমরা বন্দরে প্রতিটি ভারতীয় ফলের ট্রাকে টি আর ওজন বাবদ সর্বোচ্চ ২ টন বাদ দিয়ে নীট পণ্যের ওজন নির্ধারিত হয়। ফলে প্রতি ট্রাকে সর্বোচ্চ দেড় টনের শুল্ক ছাড় পাওয়ার কারণে প্রায় ৩ বছর ধরে আমদানিকারকরা বেনাপোল বন্দর ব্যবহার করে আসছে।

অর্থাৎ সমপরিমাণ ওজনের ফলের ট্রাকে বেনাপোল ও ভোমরা বন্দরের মধ্যে সরকারী রাজস্বের ব্যবধান থাকে প্রায় দেড় লাখ টাকা। কিন্তু একটি অসাধু চক্র গত ২০ মার্চ তারিখে ভোমরা বন্দরের স্কেল স্লিপ টেম্পারিং করে গণমাধ্যম কর্মীদের ভুল বুঝিয়ে শুল্ক ফাঁকির যে কল্পকাহিনী রচনা করেছে তার সাথে বাস্তবতার কোন মিল নেই।

চলতি মাসে ভোমরা ও বেনাপোল বন্দর দিয়ে আমদানিজাত ফলের রাজস্ব পর্যালোচনা করলে দেখা যাবে প্রতি ট্রাকের রাজস্বের ব্যবধান এক থেকে দেড় লাখ টাকা।

ভোমরা বন্দরে স্কেল ও টি আর ওজনের কোন প্রকার কারচুপির সুযোগ নেই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের

মে ১১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.