Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত
  • জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

কারাবন্দি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

আজ (মঙ্গলবার) যশোর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ নামক ডামি সরকার দেশের বিচারহীনতার সাংস্কৃতি চালু করেছে। অনিন্দ্য ইসলাম অমিতসহ ৫১ জন নেতা-কর্মীকে বিচারহীনতার শিকার হয়ে কারারবণ করতে হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন।
জেলা বিএনপির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুলের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী টি এস আইয়ূব, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, যশোর জেলা বিএনপির সদস্য অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, মোহাম্মদ মুছা, একে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, মনিরামপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড.শহীদ ইকবাল হোসেন, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু, বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুর রহমান, অভয়নগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজী গোলাম হায়দার ডাবলু প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত

মার্চ ১০, ২০২৬

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

মার্চ ১০, ২০২৬

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.