Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
  • কোটচাঁদপুরে মানবাধিকার সংস্থার পক্ষে খাবার বিতরণ
  • বাঘারপাড়াকে হারিয়ে জগমোহনপুরের শুভ সূচনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিম্নমানের সামগ্রি ব্যবহার : শ্যামনগর মডেল মসজিদ নির্মাণ কাজ বন্ধ

banglarbhoreBy banglarbhoreApril 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর প্রতিনিধি:
নিম্নমানের সামগ্রি দিয়ে বিধিবহির্ভুতভাবে নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার শ্যামনগর উপজেলা মডেল মসজিদ। সারা দেশে নির্মিতব্য ৫৬০টি মডেল মসজিদের একটি নির্মাণ হচ্ছে শ্যামনগরে। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ মসজিদে নির্মাণ কাজে নানা অনিয়ম করে চলেছেন সংশ্লিষ্টরা। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।
জানা গেছে, বর্তমানে মসজিদটির এক তালার ছাদ ঢালাইয়ের নিচ থেকে রড দেখা যাচ্ছে। এ ছাড়া মসজিদের পাশে রাখা রড ও নির্মাণ কাজে ব্যবহৃত রডগুলো মরিচা ধরে ঝরে ঝরে পড়ছে। বিষয়টি জেনে শ্যামনগর উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। তিনি বলেন নিম্নমানের রড দিয়ে কাজ করার জন্য আপাতত কাজ বন্ধ করে দেয়া হয়েছে। নতুন রড এনে আলোচনার মাধ্যমে আবার কাজ শুরু হবে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার নিম্নমানের সামগ্রি পরিহার করে সঠিক নিয়মে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। এ বিষয়ে মসজিদ কমিটির সেক্রেটারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমি সেক্রেটারি আছি ঠিকই তবে এ কাজটি সম্পূর্ণ গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে। দেখ ভাল করার দায়িত্ব তাদের। তবে আমি বিষয়টি দেখছি।
এ বিষয়ে মসজিদের সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও ফোনটি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ঠিকাদার মিজানুর রহমানের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন এরকম তো হওয়ার কথা নয় তবে বিষয়টি আমি দেখছি। বরাদ্দের বিষয় তিনি বলেন বর্তমান বরাদ্দ ১৩ কোটি ২৮ লাখ তবে মসজিদের সম্পূর্ণ ডিজাইন ও অবকাঠাম শেষ করতে ১৫ কোটির বেশি খরচ হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026

    প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি

    September 5, 2026

    পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.