Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত
  • জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু
  • যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা
  • যশোরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোরে দুই বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
  • যশোরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন
  • নেই গোয়াল-গরু তবুও সেখান থেকে সরবরাহ মণ মণ দুধ : আটক ৬
  • চৌগাছায় জব্দ জ্বালানি তেল সাধারণের মাঝে বিক্রি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মার্চ ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিস্কার দাবিতে যশোরে গণমিছিল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৩, ২০২৪Updated:এপ্রিল ৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ফিলিস্তিতে দখলদার-গণহত্যাকারী ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিস্কার ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে যশোরে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের আয়োজনে গতকাল বেলা ১১টায় যশোর টাউন হল ময়দানে এই সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশের শুরুতেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ও যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। গণহত্যা ও যুদ্ধবিরোধী সঙ্গীত পরিবেশন করে উদীচী যশোরের শিল্পীরা। এরপর কবিতা পাঠ করে উদীচীর আবৃত্তি শিল্পী কাজী শাহেদ নওয়াজ।

এরপর এক সংক্ষিপ্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপত্বি করেন প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের আহ্বায়ক প্রফেসর ইসরারুল হক। অনুষ্ঠান পরিচালনা ও শোক প্রস্তাব পাঠ করেন অধ্যাপক মফিজুর রহমান রুন্নু।

আহ্বায়কের পক্ষে লিখিত ঘোষণা পাঠ করেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। ঘোষণা পাঠের মধ্য দিয়ে সংহতি সমাবেশ শেষ হয় এবং টাউন হল ময়দান থেকে ফেস্টুন প্লাকার্ডে সু-সজ্জিত একটি বিশাল গণমিছিল বের হয়। মিছিল থেকে ‘জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিস্কার, গণহত্যার দায়ে বাইডেন ও নেতানিয়াহুর বিচার, জায়ানবাদ-মার্কিন সাম্রাজ্যবাদ’ শ্লোগানে শ্লোগানে শহর প্রকম্পিত হয়।

গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দড়াটানা ভৈরব চত্বরে এসে শেষ হয়। এসময় প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের আহ্বায়ক প্রফেসর ইসরারুল হক কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে উপস্থিত ছিলেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, অধ্যাপক মফিজুর রহমান রুন্নু, জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা তসলিম-উর-রহমান, সিপিবি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক ইলাহাদাদ খান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, উপশহর কলেজের সাবেক অধ্যক্ষ শাহীন ইকবাল, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও শ্রমিক নেতা নাজিমউদ্দিন, বাসদ’র (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাচিনুর রহমান, বাসদ যশোর জেলা কমিটির সমন্বয়ক শাহাজাহান আলী, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সনাতন ধর্ম সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী, প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজিন খান, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাড. শহীদ আনোয়ার, চারুতীর্থের সভাপতি কাজী ইমদাদুল হক, যশোর মহিলা পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক সুরাইয়া শরীফ, থিয়েটার ক্যানভাসের প্রধান সম্পাদক কামরুল হাসান রিপন, বিশিষ্ট আবৃত্তি শিল্পী কাজী শাহেদ নওয়াজ, ভৈবর নদ সংস্কার আন্দোলনের নেতা মোবশ্বের হোসেন বাবু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, মৈত্রী ভলান্টিয়ার্স যশোরের সদস্য সচির কাজী মামুনুর রশীদ, সুজন দত্ত লাল্টু, ইঞ্জিনিয়ার রুহুল আমিন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে অতীতেও কোনো সংকট ছিল না, এখনো নেই : প্রতিমন্ত্রী অমিত

মার্চ ১০, ২০২৬

জীবননগরে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত জামায়াত আমিরের মৃত্যু

মার্চ ১০, ২০২৬

যশোরে তেল নিয়ে ভেল্কিবাজি : সংকট সৃষ্টির চেষ্টা

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.