Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা
  • নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল
  • নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি
  • যশোরে ভোক্তার অভিযানে চৌধুরী কিচেনসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • যশোরে ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানী পণ্য আটক
  • অভয়নগরে ১২টি ককটেল বোমাসহ যুবক গ্রেফতার
  • ২৪ ঘণ্টার মধ্যেই দেশ থেকে চাঁদাবাজি নির্মূল করা সম্ভব : গাজী এনামুল হক এমপি
  • সরকার শিক্ষাখাতকে আধুনিকায়ন করতে বদ্ধপরিকর : এমপি মতিয়ার রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ধর্ম মানুষকে সুপথে পরিচালিত করে : এমপি বাবুল

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেন, সুন্দলী ইউনিয়নবাসীর সুখ-দুঃখের সাথী হিসেবে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডাঙ্গা মশিয়াহাটী গ্রামে হরিগুরুচাঁদ মন্দির প্রাঙ্গণে ২২তম বার্ষিক মহা বারুনী স্নান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, ধর্ম মানুষকে সুপথে পরিচালিত করে। ধর্মীয় অনুভূতি সঙ্গে থাকলে কোনো মানুষ পাপ কাজ করতে পারে না। আমার বাবা মরহুম মোকছেদ আলী ফারাজী ভবদহ অঞ্চলের সুন্দলী ইউনিয়নকে সব সময় গুরুত্ব দিয়েছেন। যে কারণে একজন নতুন সংসদ সদস্য হিসেবে আমি সুন্দলী ইউনিয়নকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে কাজ করছি। তাই আপনারা সঙ্গে থাকলে এ ইউনিয়নের জমে থাকা সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, মহিলা সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধীর কুমার পাঁড়ে, আওয়ামী লীগ নেতা চৈতন্য মন্ডল, ইউপি সদস্য নিপুণ মন্ডল ও সুবর্ণা বিশ্বাস। ডাঙ্গা মশিয়াহাটী, সুন্দলী ও ডহর মশিয়াহাটী গ্রামবাসীর আয়োজনে এবারের ২২তম বার্ষিক মহাবারুনী স্নান অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বোতলজাত ভোজ্য তেলের সংকট ! ভোগান্তিতে ক্রেতা

মার্চ ১০, ২০২৬

নাভারণে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬

নাভারণের শতবর্ষী পশুহাট চালুর প্রস্তুতি

মার্চ ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.