Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
  • রামপালে চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে বিপাকে সম্পদ হারানো পোল্ট্রি ব্যবসায়ী
  • ঝিকরগাছায় আইন শৃঙ্খলা কমিটির সভা
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাড়ি নির্মাণে চাঁদা দাবিতে মারপিট, মামলা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে চাঁদার টাকা না পেয়ে সদর উপজেলার ললিতাদহ গ্রামের আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে (৪৮) মারপিট করা হয়েছে। এ অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আসামিরা হলেন, একই গ্রামের সোহাগ (৩০), মনোয়ার হোসেন (২৭) ও রফিকুল ইসলাম (৩১) এবং জাহাঙ্গীর হোসেন (৩১)।
বাদী আব্দুর রশিদ মামলার এজাহারে জানিয়েছেন, তিনি ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ৬ মাস আগে থেকে ললিতদাহ গ্রামে তার নিজ জমিতে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন।

গত ১৮ মার্চ আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।

গত ২৯ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা ফের দলবল নিয়ে স্বশস্ত্র অবস্থায় তার বাড়িতে প্রবেশ করে এবং দাবিকৃত ২ লাখ টাকা চায়। আবারও তিনি টাকা দিতে অস্বীকার করলে তার ওপর আক্রমণ করে। লাথি, কিল-ঘুষি মারে। তাকে হাসুয়া দিয়ে কোপ মারতে যায়। তিনি ভয়ে টাকা দিতে রাজি হন এবং বিকেল পর্যন্ত সময় চান।

পরে সকাল থেকে তার বাড়ি ঘেরাও করে রাখে আসামিরা। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় আসামিরা পালিয়ে যায়।

পরে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং থানায় মামলা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ

মে ১১, ২০২৬

মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

মে ১১, ২০২৬

রামপালে চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে বিপাকে সম্পদ হারানো পোল্ট্রি ব্যবসায়ী

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.