Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreApril 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ২০১৭ থেকে ২০২১ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৩ই এপ্রিল) সূর্যোদয় নামে স্বেচ্ছাসেবী সংগঠন উক্ত স্কুল থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়াশুনার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কাশেম। যে সব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, সুরাইয়া ইয়াসমিন (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), আফিয়া সুলতানা মিম (আর্মড ফোর্স মেডিকেল কলেজ), শোভন নন্দী (সাতক্ষীরা মেডিকেল কলেজ), শুভ সাহা (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রলয় সিংহ (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), জি এম সাইফুল ইসলাম (রাজশাহী বিশ্ববিদ্যালয়), অমৃতা ঘোষ (খুলনা বিশ্ববিদ্যালয়), প্রেমা চৌধুরী (খুলনা বিশ্ববিদ্যালয়), শুভ কুমার হালদার (খুলনা বিশ্ববিদ্যালয়), অনিমা আক্তার (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), দিপ্তি হরি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), পূজা সিংহ (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়), তমা দেবনাথ (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়), মুজাহিদ রহমান সোহান ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), সুমাইয়া সুলতানা সেতু (খুলনা বিশ্ববিদ্যালয়), নাজমুল ইসলাম (বরিশাল বিশ্ববিদ্যালয়)।

উল্লেখ্য, সূর্যোদয় একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা কালীন সময়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শুরু থেকে এ যাবৎ কাল অনেক সামাজিক, সাংস্কৃতিক, কার্যক্রম পরিচালনা করে আসছে। করোনা কালীন সময়ে অসহায় মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষ রোপণ কর্মসূচি, ফ্রী মেডিকেল ক্যাম্প, স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা, ভ্যাকসিন নিবন্ধন ক্যাম্পেইন, স্কুলভিত্তিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন, অসহায় মানুষের জন্য ইফতার বিতরণসহ অসংখ্য সামাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.