Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ১৫, ২০২৪

মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর

৬ষ্ঠ উপজেলা পরিষদ (প্রথম ধাপের) নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত যশোরের মণিরামপুরে ১৯ প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন ও ফজলুল হক।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, শরিফুল ইসলাম, আব্দুল হক, লিয়াকত আলী, মুনজুর আক্তার, সন্দীপ ঘোষ ও ফরহাদ হোসেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান জলি আক্তার, জেসমিন আক্তার, আমেনা বেগম, মাজেদা খাতুন, জাহানারা ইয়াসমিন, গুলবদন, সুরাইয়া আক্তার ও মাহবুবা ফেরদৌস পাপিয়া।
প্রার্থীদের মধ্য ফজলুল হক, লিয়াকত আলী ও গুলবদন রহমান জামায়াতের প্রার্থী।

সোমবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস ১৯ জন প্রার্থীর মনোনয়ন দাখিলের তথ্য নিশ্চিত করে বলেন, আগামী বুধবার মনোনয়ন যাচাইবাছাই করা হবে। এরপর ২২ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। ২৩ এপ্রিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবার মণিরামপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.