Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কলকাতা থেকে আসা শ্যামলী পরিবহনে দুর্বৃত্তদের হামলা

banglarbhoreBy banglarbhoreApril 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে যশোরে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাঘারপাড়ার ধলগা নামক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ডি এন চ্যাটার্জি। তিনি অ্যাসোসিয়েট বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড (এবিসি) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের ঢাকা-কলকাতা রুটের একটি বাস কলকাতা থেকে ঢাকায় ফিরছিল। পথিমধ্যে যশোর-নড়াইল মহাসড়কের ধলগা এলাকায় দুর্বৃত্তরা ইট মেরে গাড়ির গ¬াস ভেঙে ফেলে। এ সময় গাড়ির ভাঙা কাঁচের আঘাতে কয়েকজন যাত্রী আহত হন।

সূত্র জানায়, শ্যামলী পরিবহন বাংলাদেশের পরিবহন সংস্থা। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে নিয়মিত যাত্রী পরিবহন করে। ভারতীয় পণ্য বর্জনের একটি প্রচারণা বাংলাদেশে গত কিছুদিন ধরে সামাজিক মাধ্যমের বাইরে গিয়ে এখন রাজনৈতিক চেহারা পেয়েছে। এর মধ্যে সম্প্রতি শ্যামলী পরিবহনের প্রধান নির্বাহী গণেশ চন্দ্র ঘোষের বাংলাদেশ ভারত এক দেখতে চান এমন একটা বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হন ভারতীয় পণ্য বর্জনে সরব থাকা দুবৃর্ত্তরা। ফলে যারা ভারতীয় পণ্য বর্জনে সরব হয়েছেন এই শ্রেণির দুবৃর্ত্তরা এমন ঘটনা ঘটাতে পারে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র ধারণা করছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে রাজি হয়নি। তবে রহস্য উদঘাটনে কাজ করছে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর বিভিন্ন সদস্যরা।

এ বিষয়ে বাঘারপাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, দুবৃর্ত্তরা একটি ইট বা পাথর মেরে শ্যামলী পরিবহনের একটি কাচ ভেঙে দিয়েছে। গাড়ি দ্রুতগতিতে ছিলো; ঘটনা ঘটনার পরে পরিবহন থামেনি। ফলে বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থল থানা ও হাইওয়ে পুলিশ পরিদর্শন করেছে। আমরা ধারণা করছি মানসিক ভারসাম্যহীনরা এমন ঘটনা ঘটাতে পারে। তারপরও আমরা ঘটনাস্থলের সিসি ক্যামেরা ও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলছি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন জানান, গাড়িতে বাইরে থেকে ইট ছোড়ার ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.