Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি
  • মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন
  • শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান
  • চৌগাছায় শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের মরদেহ
  • মাগুরায় অসহায় ও দুস্থদের অর্থ সহায়তার চেক প্রদান
  • মসজিদের সম্মানির তালিকায় অনিয়ম : কেশবপুরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

জেএফএ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল যশোর ভেন্যুর চ্যাম্পিয়ন মাগুরা

banglarbhoreBy banglarbhoreApril 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

জেএফএ অনুর্ধ্ব-১৪ জাতীয় কিশোরী ফুটবল প্রতিযোগিতার যশোর ভেন্যু চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা অনুষ্ঠিত প্রতিযোগিতার রানার্সআপ হয়েছে নড়াইল জেলা। বৃহস্পতিবার শামস্-উল হুদা স্টেডিয়ামে মাগুরা ৭-০ গোলে জয় পেয়ে ভেন্যুর চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়।

এদিনের ম্যাচেও হ্যাট্রিক করেছেন জয়ী দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় তানিয়া। সেরা খেলোয়াড় তাকেই নির্বাচিত করে পুরস্কার প্রদান করে নাইনটি এফসির কর্মকর্তারা।

প্রথমার্ধেই মাগুরার কিশোরীরা ৬-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। আর বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে তারা করেন একটি গোল। তবে তাদের প্রতিপক্ষ নড়াইলের কিশোরীরা দু’টি সহজ গোলের সুযোগ হাতছাড়া করেন।

প্রথম গোলের সূচনা করেন তানিয়া খাতুন ১১ মিনিটে। এরপর এ খেলোয়াড় ১৪, ২৩ ও ৪৪ মিনিটে আরও তিনটি গোল করেন। নিজের হ্যাট্রিকও পূর্ণ করে এ কিশোরী। প্রেমা রাণী ২৮, মিশু রাণী ৩০ ও ৩৩ মিনিটে করেন দু’টি গোল।

এই ভেন্যুতে মাগুরার কিশোরীরা তিনটি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ২৪টি। এ পরিসংখ্যানই বলে দেয় তারা এবার মূল শিরোপার অন্যতম দাবিদার। এমনই আশা করছেন দলটির কর্মকর্তারা।

ভেন্যুর ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু। এ সময় জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ফুটবলাররা উপস্থিত ছিলেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) পৃষ্ঠপোষকতায় ২০১৫ সাল থেকে হয়ে আসছে নারী অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট কর্মসূচি। সেই ধারাবাহিকতায় দেশের ৬ ভেন্যুতে দশম আসরের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। ৬ অঞ্চলের চ্যাম্পিয়ন, সেরা একটি রানার্সআপ ও চূড়ান্ত পর্বের আয়োজকদের নিয়ে হবে শিরোপা নির্ধারণী পর্ব।

 

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

বাবার লাশ বারান্দায় : জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি

August 24, 2026

মুন্সি মেহেরুল্লাহ রেল স্টেশন পুনরায় চালুর দাবিতে চুড়ামনকাটিতে মানববন্ধন

August 24, 2026

শহরকে যানজট মুক্ত করতে যশোর পৌরসভার সমন্বিত অভিযান

August 24, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.