Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreApril 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আদালতের নির্দেশনা অমান্য করে যশোর শহরে জমি দখলের অভিযোগ উঠেছে। শহরের ধর্মতলা মোড়ের পাশে শিবলী নোমান নামের এক ব্যক্তি স্থানীয় বখতিয়ার রহমান নামের অপর এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তবে আদালতে নির্দেশনা উপেক্ষা করে বুধবার দিনের বেলা মাটি ভরাটের কাজ করেন প্রভাবশালীরা।

ভুক্তভোগী শিবলী নোমান জানান, তার প্রয়াত পিতা মায়মুর আলী ১৯৬০ সালে গাজী জব্বার নামের এক ব্যক্তির কাছ তার মায়ের নামে ৩৫ শতক জমি কেনেন। এরপর সপরিবারে ঢাকায় অবস্থান করার ফলে ওই জমির সাবেক মালিক গাজী জব্বারে ছেলে গাজী আজিজের নজরে পড়ে। জমির মালিক গাজী জব্বারের মৃত্যুর পর গাজী আজিজ হঠাৎ করে ওই জমির একটি জাল দলিল হাজির করে জমির মালিকানা দাবি করে। পরে বিষয়টি নিয়ে আদলাতে মামলা হয়। এর মধ্যে গাজী আজিজ বখতিয়ার রহমানকে ওই জমির পাওয়ার অফ অ্যাটর্নি করে। এরপর বখতিয়ার সন্ত্রাসীদের নিয়ে রাতে আঁধারে তড়িঘড়ি করে মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা চালায়। পরে তিনি বিষয়টি জানতে পেরে আদালতের দ্বারস্থ হন। আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। তবে আদালতে নির্দেশনা উপেক্ষা করে বুধবার দিনের বেলায় তারা মাটি ভরাটের কাজ করা হয়।

এ বিষয় বখতিয়ার রহমান বলেন, জমির মূল মালিক গাজী জব্বারের ছেলে গাজী আজিজ আর এস রেকর্ড সংশোধনের জন্যে আদালতে মামলা দায়ের করেন। এরপর ২০২১ সালে সেই মামলা রায় গাজী আজিজদের পক্ষে আসে। এর আগে তারা আমাকে ওই জমির পাওয়ার অফ অ্যাটর্নি করেন। আদালতের রায় নিয়ে জমি দখলে গেলে তারা (শিবলী নোমান) প্রশাসন দিয়ে বাধাগ্রস্থ করেন। পরে তারা ১৪৪ জারি ধারা জারি করেন।

এদিকে ওই জমিতে থাকা ন্যাশনাল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল নামের একটি কিন্ডার গার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লিপু বলেন, গত ১৫ বছর আগে তিনি শিবলী নোমানদের কাছ থেকে জমির মধ্য থেকে একটি অংশ ইজারা নিয়ে প্রতিষ্ঠান নির্মাণ করেন। বুধবার দুপুরে প্রভাবশালীরা ওই জমি দখল করে মাটি ভরাট করে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আদালত ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। এর মধ্যে একপক্ষ জমিতে মাটি ভরাট করতে যায়। আমরা জানতে পেরে বাধা দিই।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.