Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সংবর্ধনা নয় উন্নয়নে মনোযোগী হতে হবে : এমপি বাবুল

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেছেন, আমাদের সংবর্ধনার প্রয়োজন নেই, আমাদের উন্নয়ন করতে হবে। আমাকে আপনারা ভোট দিয়েছেন এলাকার রাস্তাঘাট, মসজিদ ও মাদরাসার উন্নয়ন করার জন্য। আমি সেই চেষ্টা করে যাচ্ছি। ভবদহের জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে তিনি বলেন এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আমরা আছি। আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করতে চাই।

শুক্রবার বিকেলে উপজেলার বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।

চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য শেখ আব্দুল ওহাব। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, চলিশিয়া ইউনিয়ন চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, অধ্যাপক সুমন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবতোষ মন্ডল বাপ্পীসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক গোলাম জহিরুল হক লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামালসহ অন্যন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, চলিশিয়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চৌধুরি ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার

মে ১১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

মে ১১, ২০২৬

পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.