Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা এপ্রিল ১৯, ২০২৪

যশোরে জাতীয় দলের নারী ক্রিকেটার ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

পূর্ব বিরোধ ও ৫০ হাজার টাকা চাঁদা দাবিতে জাতীয় দলে সুযোগ পাওয়া যশোরের প্রথম নারী ক্রিকেটারের পরিবারের ওপর হামলা ও মারপিট করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। ভুক্তভোগী নারী ক্রিকেটার শহরের চাঁচড়া তেঁতুলতলা এলাকার সানজিদা আক্তার মেঘলা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে একই এলাকার চিহ্নিত সন্ত্রাসী কুদরত আলী সাগরসহ তিনজনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।

অভিযুক্ত কুদরত আলী একই এলাকার ফারুক হোসেন পকেটমারের ছেলে এবং সাগর একই এলাকার ঢ্যাপা পকেটমারের ছেলে। অপর আসামি সাগরের স্ত্রী কোয়েল।

সানজিদা আক্তার মেঘলা অভিযোগে জানিয়েছেন, তিনি যশোরে প্রথম জাতীয় নারী ক্রিকেটার। আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। অভিযুক্তদের সাথে তাদের পরিবারের পূর্ব বিরোধ রয়েছে। গত ১৮ এপ্রিল রাত ৯টার দিকে তার ভাইয়ের ৫ মাস বয়সের ছেলে তাহসিনের মুখে ভাত দেয়ার অনুষ্ঠান ছিল। পূর্ব বিরোধের সূত্র ধরে ওই সময় কুদরতের নেতৃত্বে অন্যরা তাদের বাড়িতে এসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তার মামা মামুনকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। নিষেধ করলে তাকে সহ (সানজিদা) পরিবারের লোকজনদের মারপিট করে। শুধু তাই নয় বার্মিজ চাকু দিয়ে তাদের হত্যার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। সন্ত্রাসীরা তাদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.