Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান মামলা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৪Updated:এপ্রিল ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

স্বর্ণ আটকের ঘটনায় সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আল ফেরদাউস আলফাসহ ৪ জনের নামে মামলা হয়েছে।
২০ এপ্রিল খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় মাসুম বিল্লাহ নামের এক যুবককে তল্লাশি করে ১২ পিস স্বর্ণের বারসহ আটক করে পুলিশ। এ ঘটনায় খুলনা লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বাদী হয়ে মামলা করেন।

মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহর স্বীকারোক্তিতে সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদাউস আলফাকে ২ নং আসামি, আলফার ভাই আলিম মেম্বারকে ৩ নং আসামি ও শাখরা গ্রামের আসাদুজ্জামান মিলনকে ৪ নং আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আল ফেরদাউস আলফা আসন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং জেলা পরিষদের সাবেক সদস্য। আলফার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে জিআর-৮৬৪, মাদক নিয়ন্ত্রণের জিআর-৮৯৭, জিআর-৬০৮/০৯ ছাড়াও বিভিন্ন মামলা রয়েছে। এ ছাড়া আলিম মেম্বারের বিরুদ্ধে সদর থানায় জিআর-৮৬৪ মামলা দায়ের আছে।
তাদের বিরুদ্ধে সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র ও মানবপাচারের অভিযোগ রয়েছে। সীমান্তের চোরাঘাট নিয়ন্ত্রণ করেন তারা।

তবে মাসুম বিল্লাহ আটকের পর থকে চেয়ারম্যান প্রার্থী আল ফেরদাউস আলফাসহ অন্যান্য আসামিরা এলাকা থেকে লাপাত্তা। এমনকি তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার

মে ১১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

মে ১১, ২০২৬

পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.