Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মনিরামপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় চেক প্রদান
  • পাইকগাছা-কপিলমুনিতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, কিনতে হচ্ছে বেশি দামে
  • স্বামী-শশুর-শাশুড়ির নামে মামলা, ভুল বুঝতে পেরে স্বামীর সংসারে ফিরলেন গৃহবধু
  • যশোরে স্বর্ণালংকার চুরির মামলায় জুয়েলার্স মালিক আটক
  • লোহাগড়ায় মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • খুলনায় মাদক ও নারীসহ জামায়াত নেতার ছেলে আটক ( ভিডিও সহ )
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে অনিয়ম

banglarbhoreBy banglarbhoreApril 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

♦ বিচারকের বাবা পেয়েছেন বয়স্ক ভাতা

♦ প্রতিবন্ধী না হয়েও পাচ্ছেন ভাতা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এ সকল ভাতা প্রদান করছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
তথ্য নিয়ে জানা গেছে, সম্প্রতি উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করেন। যা নিয়ে ইউনিয়ন জুড়ে চলছে সমালোচনার ঝড়। ইউনিয়নের ডুমুরতলা গ্রামের আনসার আলীকে সরকারি নির্দেশনা অমান্য করে দেয়া হয় বয়স্ক ভাতা কার্ড। আনসার আলী ২০১৮ সালের ১৫ মার্চ পর্যন্ত ঝিনাইদহ ডিসি অফিসের প্রসেস সার্ভেয়ার পদে কর্মরত থেকে অবসরে যান। বর্তমানে নিয়মিত তিনি পেনশন সুবিধা পাচ্ছেন। তার এক ছেলে একটি জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ পদে কর্মরত এবং আরেক ছেলে বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। আনসার আলী প্রতিষ্ঠিত একজন স্বচ্ছল মানুষ হয়েও বয়স্ক ভাতার কার্ড পাওয়া নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এছাড়াও সুন্দরপুর-দুর্গাপুর গ্রামের রফিউদ্দিন বিশ্বাস সচ্ছল ব্যক্তি হয়েও পেয়েছেন বয়স্ক ভাতার কার্ড। এদিকে প্রতিবন্ধী ভাতার কার্ডের ক্ষেত্রেও অনিয়ম করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ওজুফা বেগমের ছেলে রানা হোসেন, জাফর মন্ডল, সাজ্জাদ মন্ডলকে অনিয়মের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার কার্ড প্রদান করেন। ইউনিয়নের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী শাহজাহান আলী ও সুবর্ণা আক্তার উপকারভোগীদের কাছ থেকে সুবিধা নিয়ে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার কার্ডগুলো করে দিয়েছেন।

বয়স্ক ভাতাভোগী আনসার আলী জানান, ইউপি সদস্য আমিনুর রহমান তাকে আবেদন করতে বলেন অনলাইনে। আবেদনের প্রেক্ষিতে তিনি ভাতা ভোগীর আওতায় এসেছেন এবং ঈদের আগে টাকাও পেয়েছেন।

প্রতিবন্ধী ভাতাভোগী সাজ্জাদ মন্ডল জানান, পায়ে প্রায়ই ব্যথা অনুভব করি এবং মাঝে মাঝে ফুলে ওঠে। এই কারণে মহিলা ইউপি সদস্য ওজুফা আমার একটা প্রতিবন্ধী ভাতার কার্ড করে দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, আমার গ্রামের দুইজনকে বয়স্ক ভাতা ও তিনজনকে প্রতিবন্ধী কার্ড করে দেয়া হয়েছে। এর মধ্যে প্রতিবন্ধী না হয়েও তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। সেই কার্ডগুলো করা হয়েছে সরকারি নিয়মের বাইরে। এই কার্ডগুলো প্রকৃত বয়স্ক এবং প্রতিবন্ধীরা পাননি অনিয়ম ও দুর্নীতির কারণে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় চেয়ারম্যান-মেম্বর তাদেরকে সুপারিশ করে অনলাইনে আবেদন করায়। অনলাইনে তিনি আবার সেটা দেখে ঢাকা অফিসে পাঠিয়ে দেন। তবে পুনরায় আবার খতিয়ে দেখব। যদি অনিয়ম হয় তাহলে তাদের কার্ড বাতিল বলে গণ্য হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মনিরামপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা সহায়তায় চেক প্রদান

    October 26, 2026

    পাইকগাছা-কপিলমুনিতে এলপিজি গ্যাসের তীব্র সংকট, কিনতে হচ্ছে বেশি দামে

    October 26, 2026

    স্বামী-শশুর-শাশুড়ির নামে মামলা, ভুল বুঝতে পেরে স্বামীর সংসারে ফিরলেন গৃহবধু

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.