Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৩, ২০২৪

মণিরামপুরে ভূমি কর্মকর্তাকে মারধর, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মনিরামপুর সংবাদদাতা

মনিরামপুরে মোশাররফ হোসেন নামে ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই জন হলেন, মনিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হোগলাডাঙ্গা গ্রামের মাহাবুর রহমান (৪০) ও আসাদুজ্জামান আসাদ (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।

এর আগে সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হোগলাডাঙ্গা বাজারে সরকারি খাস জমির পাশে ব্যক্তিমালিকানা জমি পরিমাপ নিয়ে হরিদাসকাটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধর করা হয়। ঘটনার রাতে মোশাররফ হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হরিদাসকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন মোশাররফ হোসেন। সোমবার দুপুরে হোগলাডাঙ্গা বাজারে জনৈক শামিমের মুদি দোকান সামনে সরকারি খাস জমি (হাটের জমি) সার্ভেয়ার দ্বারা পরিমান করার সময় মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। জমি মাপামাপি করার সময় মাহাবুর,আসাদ ও আব্দুল জল্লিল সরকারী কর্ম সম্পাদনকালে বাধা প্রদান করে। সরকারি কাজে বাধা প্রদান করতে নিষেধ করায় মোশাররফ হোসেনকে মারধর করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান বলেন, হরিদাসকাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেনকে মারধরের ঘটনার ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে।

মণিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অরবিন্দু হাজরা বলেন, অভিযুক্ত মাহাবুর রহমান আমার উপজেলা কমিটির সদস্য। তার বিষয়টি নিয়ে জরুরিভাবে বসে কমিটির অন্য সদস্যদের সঙ্গে কথা বলব।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.