Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
  • খেজুর গুড়ে দেড়শ কোটি বাণিজ্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

যৌতুক দাবিতে গৃহবধূকে মারপিটের অভিযোগে মামলা

banglarbhoreBy banglarbhoreApril 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারপিটের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শহরের চোপদার পাড়ার মোল্লা জাহিদ হোসেনের মেয়ে সাদিয়া জাহিদ যুথি (২৬) সোমবার ২২ এপ্রিল রাতে মামলা করেন। মামলায় তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার আরাজি সাজিয়ারা গ্রামের রাশেদ আলী খানের ছেলে বর্তমানে পাইকগাছা ভূমি অফিসে চেইন ম্যান হিসেবে কর্মরত আরিফুল ইসলাম খানকে (৩৬) আসামি করেন।

মামলঅয় তিনি বলেন, আসামি যৌতুকলোভী প্রকৃতির লোক। ২৩ সালের ২৬ আগস্ট পারিবারিক দেখাশুনার মাধ্যমে উভয় পক্ষের সম্মতিক্রমে আসামির সাথে আমার ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। এরপর পাইকগাছা থানাধীন বাতিখালী নামক স্থানে ভাড়া বাসায় ঘর সংসার করাকালে আসামি বিভিন্ন সময়ে আমার কাছে যৌতুক বাবদ আরও ৫ লাখ টাকা দাবি করে। আমি আসামির দাবিকৃত যৌতুকের দিতে অপারগতা প্রকাশ করায় আমার সাথে বিভিন্ন সময় অশোভন আচরণ করে।

একই সাথে শারীরিক ও মানসিক নির্যাতন করে। আমি ভবিষ্যতের কথা চিন্তা করিয়া আসামির সাথে সংসার করতে থাকি। ইতিপূর্বে আসামি আমাকে মারপিট, করে এক কাপড়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আমি আমার পিতার বাড়ী যশোরের শংকরপুরে অবস্থান করি। কিছুদিন পর আমার পিতা-মাতা আসামিকে বিভিন্ন ভাবে বোঝায়।

বিষয়টি মিমাংসার জন্য সংবাদ দিলে চলতি বছরের ২৬ মার্চ সকালে আসামি যশোর শংকরপুর চোপদার পাড়া রোডস্থ হোল্ডিং নং-৬০৪ আমার পিতার বাড়ি আসে। ওই সময় আমি আমার পিতার বাড়িতে অবস্থান করি। তখন আমিসহ আমার পিতা-মাতাকে আসামি বলে আমাকে ৫ লাখ টাকা প্রদান করিস তাহলে তোকে নিয়ে ঘর সংসার করব। নাহলে তোকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করে যৌতুক নেব।

আসামির দাবিকৃত যৌতুকের টাকা দিতে অপরাগতা প্রকাশ করায় আসামি ক্ষিপ্ত হয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি, চড়, থাপ্পড় মেরে জখম করে। তখন আমার ও আমার পিতা-মাতার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসে। এ সময় আসামি সুকৌশলে আমাকে ফেলে রেখে চলে যায়।

স্থানীয় লোকজনের সহায়তায় আমি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। বিষয়টি পারিবারিকভাবে আলোচনা করে মিমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে থানায় এজাহার করি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026

    লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.