Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম এপ্রিল ২৬, ২০২৪

সাতক্ষীরায় ইউপি নির্বাচনে ককটেল হামলা : সাংবাদিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreNo Commentsএপ্রিল ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজয় ঠেকাতে প্রতিপক্ষ প্রার্থী চার চার বারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রউফ সরদারের দুই সহোদর ভাই একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ছোট ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হবিসহ তার নির্বাচনী ২৫ জন কর্মী-সমর্থকের নাম উল্লেখ করে ককটেল বিস্ফোরনের মামলা দায়ের করেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলামের ভাই এসএম রফিকুল ইসলাম। তিনি গত ২৩ এপ্রিল মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলা নাম্বার ৪২। এই মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল ইসলাম জানিয়েছেন আলিপুর ইউনিয়নে নিশ্চিত পরাজয় ভেবে নির্বাচন বানচাল করতে ও সড়যন্ত্র, মিথ্যা মামলা এবং হামলা করে রায় পক্ষে আনতে আলিপুরের বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরদারসহ তার কর্মী-সমর্থক,আত্মীয় স্বজন ও ভাইদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। যাতে তারা আগামি ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে মাঠে থেকে নির্বাচন করতে না পারে। আর সেই সুযোগে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা জিয়াউল ইসলাম জিয়া তার লোকবল দিয়ে কেন্দ্র দখল করে ব্যালট কেটে জয় ছিনিয়ে নিতেই পূর্ব-পরিকল্পিত ভাবে নিজেদের নির্বাচনী বহরে চকলেট বাজি ফুটিয়ে প্রশাসনকে ভুল বুঝিয়ে ককটেল বিস্ফোরনের নাটক সাজিয়ে মামলা দায়ের করেছে।

আওয়ামী লীগ সমর্থিত মোটরসাইকেল প্রতিকের প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য আলিপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ২২ এপ্রিল সোমবার রাতে গণসংযোগ করে চেকপোস্ট এলাকায় আসার সময় তিনটি চকলেট বাজি ফুটিয়ে ককটেল হামলা নাটক সাজায়। এ ঘটনায় পরের দিন ২৩ এপ্রিল জিয়াউল ইসলাম জিয়ার ভাই রফিকুল ইসলাম বাদি হয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতিকের আব্দুর রউফ সরদারের দুই সহদর সহ তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরদার জানান, নির্বাচনে নিশ্চিত পরাজয় ভেবে জয়ের জন্য নীল নকশার অংশ হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জেয়াউল ইসলাম জিয়া ও তার ভাই মিলে নিজেরা ৩টি চকলেট বাজি ফাটিয়ে একটি নাটক মঞ্চস্থ করে থানায় মিথ্যা মামলা দায়ের করছে।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

সাতক্ষীরা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, এ ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.