Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে ২৩-২৪ অর্থ বছরে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের অধীনে তথ্য অফিসের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচারলক শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক খোন্দকার জাকির হোসেন, সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, সাদমান স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট, যশোরের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার সাদিয়া শারমিন খান। উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার রমজান আলী, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সভাপতি তার বক্তব্যে মহিলা সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেন। তিনি নারীদের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি ও বেসরকারি এবং এনজিও সহ বিভিন্ন দপ্তরের কার্যকলাপ ও সুযোগ সুবিধা সম্পর্কে তুলে ধরেন। বক্তারা গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, আমার বাড়ি-আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্যবিয়ে ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ ও মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হওয়ার শর্তসমূহ, তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার, নারী শিক্ষার অগ্রাধিকার, জেন্ডার সমতা এবং বিগত ১৫ বছরে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্নক্ষেত্রে বাংলাদেশের অর্জিত সাফল্য সম্পর্কে উপস্থিত নারীগণকে অবহিত করেন।
অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার

মে ১১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

মে ১১, ২০২৬

পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.