Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার
  • ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক
  • পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মহাখালীতে রাজউকের নকশা তোয়াক্কা না করেই বহুতল ভবন: জননিরাপত্তা চরম ঝুঁকিতে
  • শহরজুড়ে বিদ্যুৎ লাইনের শাখা সংযোগ দুর্ঘটনার শঙ্কায় নগরবাসী
  • যশোর জেলা পর্যায়ের আটটি ইভেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
  • শার্শায় ইকরামুল কবির হত্যা : চারজন কারাগারে, প্রধান আসামির স্বীকারোক্তি
  • যশোর ইনস্টিটিউটের ক্রীড়া বিভাগের দায়িত্ব হস্তান্তর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু, তীব্র গরমে জনজীবন নাকাল

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা:
প্রচণ্ড তাপদাহে সাতক্ষীরায় হিট স্ট্রোকে ফারুক হোসেন নামে বেসরকারি স্কুলের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার তিনি তার কর্মস্থল শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থান অবনতি হলে রাতে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়।

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুন লায়লা জানান, গত সোমবার সকালে ফারুক হোসেন বিদ্যালয়ে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার মেডিসিন বিভাগের প্রধান ডা. কাজী আরিফ তাকে দেখার পর অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হয়েছে বলে ধারণা করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

এদিকে, সাতক্ষীরায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। অসহনীয় এই তাপদাহে বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষসহ সর্বসাধারণ। তীব্র দাবদাহে দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট। গরমে পিপাসা নিবারণে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সুপেয় পানি ও শরবত সরবরাহ করা হচ্ছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, মঙ্গলবার বিকাল ৩ টায় সাতক্ষীরার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ২৫ ভাগ। তিনি আরো বলেন, ২১ বছরের মধ্যে এটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে যশোরের দুই ক্রিকেটার

মে ১১, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে যানজট নিরসনে সড়কে পশুহাট বসতে দেয়া হবে না : জেলা প্রশাসক

মে ১১, ২০২৬

পাঁচ দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.