Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৪, ২০২৪

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও যশোর নেতৃত্ব দেবে : ডিসি

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেছেন, যশোর যেভাবে ডিজিটাল বাংলাদেশের প্রথম জেলা হয়েছে; সেই একইভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেও সামনে থেকে নেতৃত্ব দেবে। এক্ষেত্রে যশোরের সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

শনিবার দুপুরে যশোর সার্কিট হাউজ মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সুফী জাকির হোসেন।

জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, জাতির পিতা ৭১ সালকে টার্গেট করে একটা জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছিলেন। জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তেমনি টার্গেট করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করেছেন। এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ২০৪১ সালকে টার্গেট করেছেন। সেই টার্গেট অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীরা। এক্ষেত্রে নেতৃত্ব দেবে যশোর। কর্মশালায় যশোরের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আরও বক্তৃতা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) মো. নজরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) একেএম আজিজুল হক, উপপরিচালক (প্রশাসন) মো. সোহেল রানা, প্রোগ্রামার মোহা. আব্দুস সালাম, উপপরিচালক (চলচ্চিত্র প্রশিক্ষণ) মো. সহেল পারভেজ, পরিচালক নাহিদ নাজ, সহকারী পরিচালক মো. আবু মুসা সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.