Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
  • যশোরের চৌগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত কিশোর
  • মাগুরায় ইউটোপিয়া ক্যাডেট একাডেমির উদ্যোগে কৃতি সংবর্ধনা
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৫, ২০২৪

অসাধু কর্মকর্তার কারণে ভেস্তে যাচ্ছে সরকারের মহৎ উদ্যোগ !

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

খুলনা সংবাদদাতা

অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতিসহ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে খুলনার পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের বিরুদ্ধে। এই অফিসটি এখন দুর্নীতির আঁখড়ায় পরিণত হয়েছে। তার কারণেই উপজেলার মহিলা ও শিশুরা বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ-সুবিধা থেকে। তিনি উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়টি পৈত্রিক সম্পদে পরিণত করেছেন। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে রাষ্ট্র বিরোধী কর্মকান্ডের। গত এক বছরে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার ভুক্তভোগী মানুষসহ এখানকার কর্মচারিরা। মহিলা ও শিশুদের জন্য সরকারের মহৎ উদ্যোগগুলো ভেস্তে যাচ্ছে এই কর্মকর্তার কারণে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এ জন্মদিন উদযাপন করার জন্য সরকার ১১টি কিশোরী ক্লাবের ১১ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু তিনি ১৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন দেখিয়ে পুরো টাকাই আত্মসাৎ করেন।

এ অভিযোগের বিষয়ে রেশমা আক্তার আর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, শুক্র ও শনিবার আমাদের মিটিং থাকে। যে কারণে আগের দিন আমরা শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করি। সরকারিভাবে এদিনটি পালনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করার নিয়ম থাকলেও তিনি তা করেননি। সঠিক দিন ও সময়ে এদিনটি পালন না করা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মধ্যে পড়ে। একই ভাবে ২১ ফেব্রুয়ারি পালনের জন্য সরকারিভাবে ১১টি ক্লাবের জন্য ১১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু একটি মাত্র ক্লাবে এক হাজার টাকা বরাদ্দ দিয়ে ২১ ফেব্রুয়ারি পালন করেন তিনি। বাকি টাকা নিজের পকেটস্থ করেন রেশমা আক্তার।

এ সম্পর্কে রেশমা আক্তার বলেন, ১১টি ক্লাবেই ২১ ফেব্রুয়ারি পালন করা হয়।
সূত্র জানায়, সরকার উপজেলার ১১টি কিশোরী ক্লাবের জন্য হারমনিয়াম, ডুগি-তবলা মেরামত এবং বিবিধ খরচের জন্য ৩৩ হাজার টাকা বরাদ্দ দেয়। কিন্তু কোন কাজ না করেই সব টাকা নিজে আত্মসাৎ করেন তিনি।

হারমনিয়াম, ডুগি-তবলা মেরামতের জন্য ৩৩ হাজার টাকা খরচ করেছেন বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

উপজেলার প্রতিটি ক্লাবের ৩০ জনের জন্য সপ্তাহে শুক্র ও শনিবারের নাস্তা বাবদ ৩০ টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু ১০ থেকে ১৫ জনের মাথা প্রতি ১৫ থেকে ২০ টাকার মধ্যে নাস্তার ব্যবস্থা করে বাকি টাকা আত্মসাৎ করেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

নাস্তার টাকা আত্মসাৎ সম্পর্কে রেশমা আক্তার বলেন, আমরা ৩০ জনের নাস্তা দিই। প্রত্যেকের জন্য ২৫ টাকার নাস্তা দেয়া হয়।

মা ও শিশু সহায়ক কর্মসূচির আওতায় প্রতিটি ইউনিয়নে ৬টি করে এবং পৌরসভায় ১৩টি কার্ড বরাদ্দ দেয় সরকার। কিন্তু এই কার্ড নিতে মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারকে ৫ থেকে ৭ হাজার টাকা উৎকোচ দিতে হয়। উৎকোচ না দিলে কার্ড পাওয়া দুস্কর। অভিযোগ রয়েছে, রেশমা আক্তার নিজের ইচ্ছামত কার্ড বিক্রি করেছেন।

কার্ড বিতরণের অনিয়ম ও অর্থ আত্মসাতের বিষয়ে এই মহিলা কর্মকর্তা বলেন, এসব অভিযোগ কে করেছে ?
সূত্র জানায়, কোন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা নিজ উপজেলায় চাকরি করার বিধান নেই। কিন্তু গত বছর এপ্রিল মাসে স্থানীয় এক জনপ্রতিনিধির প্রভাব খাটিয়ে নিজ উপজেলায় বদলি হন। তিনি এখানে এসে উপজেলা মহিলা বিষয়ক কর্যালয়টি নিজের পৈতিক সম্পদে পরিণত করেছেন। একজন প্রথম শ্রেণির কর্মকর্তা কিভাবে নিজ উপজেলায় চাকরি করেন এ নিয়ে পাইকগাছার মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।

এসব বিষয়ে জানতে চাইলে রেশমা আক্তার বলেন, আপনি আমার অধিদপ্তরে জানেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক

যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল

যশোরে মাদকবিরোধী দিবস পালিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.