Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৬, ২০২৪

শার্শায় চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ, থানায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শার্শায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিলের বাড়ির সামনে দুর্বৃত্তরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে শার্শার ত্রীমহনীতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জানা যায়, অধ্যক্ষ ইব্রাহিম খলিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এবার উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে ঘোড়া প্রতীকে ভোট প্রচারণায় নেমেছেন। তিনি ছাড়াও এই উপজেলায় প্রার্থী রয়েছেন শার্শা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান ওহিদ এবং যুবলীগের সাধারণ সম্পাদক ও শার্শা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন।

প্রার্থী অধ্যক্ষ ইব্রাহিম খলিল বলেন, ‘নির্বাচনী প্রচারণা শেষে বাড়িতে অবস্থান করছিলাম। হঠাৎ ভোরে বাড়ির সামনে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে আমার জনপ্রিয়তা বেশি। এতে পরাজয়ের ভয়ে শার্শা-নাভারণ এলাকার যারা সন্ত্রাসী হিসাবে পরিচিত, তারা এই ককটেল হামলা চালিয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পরে সংবাদ সম্মেলন করব।’

এদিকে স্থানীয়রা জানান, অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ নির্বাচনে অংশ নেওয়া সবাই আওয়ামী লীগ সমর্থিত। তবে এদের মধ্যে আব্দুল মান্নান মিন্নু ছাড়া সবাই স্থানীয় সংসদ সদস্য শেখ আফিলপন্থী হিসেবে এলাকায় পরিচিত। নির্বাচনে চারজনের মধ্যে তিনজন চেয়ারম্যান পদপ্রার্থীর অভিযোগ রয়েছে, তৃণমূলের ভোটারদের সমর্থন না দিয়ে প্রার্থী সোহারব হোসেনের পক্ষে কাজ করছেন সংসদ সদস্য। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্যের বিরোধিতা করে সম্প্রতি বক্তব্য দেন অন্য প্রার্থীরা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.