Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৬, ২০২৪

যশোরে রেকর্ড তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি  : ২৫ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

চৈত্র বৈশাখের রেকর্ডভাঙ্গা তীব্র তাপপ্রবাহের মাঝে যশোরে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। মৌসুমের প্রথম বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। সোমবার বিকেলে সাড়ে ৫টার পর যশোরের বিভিন্ন এলাকায় হালকা বাতাসসহ বৃষ্টি হয়। এদিন রাত ৯টা পর্যন্ত জেলায় ২৫ মিলি মিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে শীতল অনুভব হচ্ছে কিছুটা।

গত ১১ এপ্রিলের পর থেকে যশোরের উপর দিয়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছিল। যশোরে ৫২ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড এ দাবদাহে ওষ্ঠাগত হয়ে পড়ে মানুষের জীবন। সকলে অপেক্ষায় ছিল এক পশলা বৃষ্টির জন্য। অবশেষে সোমবার বিকেল থেকেই যশোরের আকাশে কালো মেঘ ছেয়ে যায়। এরপর শুরু হয় হালকা ঝড়ো বাতাস। সন্ধ্যা পৌনে ৬টার দিকে শুরু হয় কাক্সিক্ষত বৃষ্টি। তবে সে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ি না হলেও স্বস্তি ফেরায় জনজীবনে। শীতলতা নেমে আসে সর্বত্র। মানুষ এ বৃষ্টি উপভোগ করেছেন। এই ঝড়-বৃষ্টিতে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাময়িক ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

দীর্ঘ তাপদাহের পর বৃষ্টিতে ভেজা আবু সাঈদ বলেন, তাপপ্রবাহের পর আজ যশোরে বৃষ্টি হচ্ছে। অনেক দিন পর যশোরের আকাশে ঠান্ডা বাতাস বইছে। এই বৃষ্টিতে ভিজে খুব ভালো লাগছে।

খড়কি এলাকার শিক্ষার্থী সেলিম হোসেন বলেন, ‘অনেক দিন পর যশোরে বৃষ্টি হওয়ায় মানুষের মধ্যে স্বস্তি ফিরেছ। বৃষ্টি ও ঠান্ডা হওয়া মনকে অনেক সতেজ করে তুলেছে।’ নজরুল ইসলাম নামে এক চাকুরিজীবী বলেন, ‘যশোর চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকে যশোরে বৃষ্টি হচ্ছে এটা আল্লাহর রহমত। বৃষ্টিতে ভিজতেছি অনেক ভালো লাগছে।’

যশোর বিমান বাহিনীর আবহাওয়া দপ্তরের তথ্য মতে, সোমবার বিকেলে ৩৫ কিলোমিটার গতি বেগে বাতাসে বৃষ্টি হয়েছে। এদিন যশোরে দীনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাতের পর তাপমাত্রা নেমে দাঁড়ায় ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, ঝড় ও বৃষ্টিতে কৃষকেরা উপকৃত হলেন বলে জানিয়েছেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। তিনি বলেন, ‘ যে বৃষ্টি হয়েছে, কৃষকদের ক্ষতির কোন কারণ দেখছি না। চলতি মৌসুমে পাট, তিল এবং সবজির জন্য উপকার হবে। তিব্র তাপপ্রবাহ চলছিলো সেটা জনমনের সঙ্গে কৃষকদেরও স্বত্বি ফেল।
তিনি জানান, জেলায় ৭৫ ভাগ বোরো মৌসুমের ধান কাটা হয়েছে। আর ২৫ ভাগ কাটছে ১০ দিন লাগতে পারে। আর যদি ভারিবৃষ্টিপাত না হয়; তাহলে কৃষকরা ক্ষতির মুখোমুখি হতে পারবে না।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.