Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৭, ২০২৪

অভয়নগরে সন্ত্রাসীদের দাপটে জিম্মি সাধারণ মানুষ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক:
অভয়নগরে সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া একটি চক্র। আর এ চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। এতে করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নন উঠেছে সাধারণ মানুষের মাঝে।

জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে এ অঞ্চলে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে চলেছে। এদিকে ঘনিয়ে আসছে উপজেলা নির্বাচন, প্রতিপক্ষকে দমাতে রাজনীতির অপকৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে বেপরোয়া সন্ত্রাসী হামলা। সহিংস কর্মকান্ড সক্রিয় রাখতে সন্ত্রাসীদের দলীয় পদে বহাল রেখেছেন স্বার্থান্বেষী নেতারা। গুম খুন হত্যা ভূমিদস্যুতা সহ বহু অপকর্মে তাদের ব্যবহার করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় অতিসম্প্রতি অভয়নগর পৌর যুবলীগের নেতা মুরাদ হাসানকে হত্যা করা হয়। গুটিকয়েক হামলাকারী গ্রেফতার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় আসল পরিকল্পনাকারীরা। কিছুদিনের ব্যবধানে হত্যার উদ্দেশ্য হামলা করা হয় সাংবাদিক পুত্র কলেজ ছাত্র এসএম সিফাতউল্লাহকে। বর্তমানে তিনি আশংকাজনক অবস্থায় চিকিৎধীন রয়েছেন ঢাকার পঙ্গু হাসপাতালে।

এদিকে, ওই হামলার সপ্তাহ না পেরোতেই আবারো হামলার স্বীকার হলো ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে যশোর সদরের পুলেরহাট নামক স্থানে হৃদয়কে একা পেয়ে অভয়নগরের শীর্ষ সন্ত্রাসী (মৃত) শিমুলের কথিত (ডানহাত) প্রধান সহযোগী আব্দুস ছামাদের নেত্রীত্বে ৬/৭ জনের একটি সন্ত্রাসীদল উপর্যুপরি হামলা চালায়, তাতে মেহেদী হাসান হৃদয়ের দুই পায়ের হাড় ভেঙ্গে মারাত্মক জখম হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত মেহেদী হাসান হৃদয় যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ উক্ত ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে।

নিউজের ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

অভয়নগরে সন্ত্রাসীদের দাপটে জিম্মি সাধারণ মানুষ

অভয়নগরে সন্ত্রাসীদের দাপটে জিম্মি সাধারণ মানুষ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.