Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ৮, ২০২৪

তালায় জামায়াত-বিএনপির ভোট টানতে মরিয়া প্রার্থীরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা

তালায় উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হতে বিএনপি জামাতের ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। বিএনপি ও জামায়াতের ভোট নিজ পকেটে নিতে মরিয়া হয়ে উঠেছে সব পদের প্রার্থীরা। নিজ নিজ কায়দায় স্থানীয় বিএনপি-জামায়াতের মধ্যম সারির নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগযোগ রাখছে এসব প্রার্থীরা। এদিকে কেন্দ্রের নির্দেশনা মেনে ভোট বর্জনের আহবান জানিয়েছেন বিএনপি-জামাতের নেতারা। নির্বাচনের তারিখ ঘোষণার পর জামাত তালা উপজেলায় নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করে। পোস্টার ব্যানার লিফল্টে থেকে শুরু করে নিয়মিত গণসংযোগ করে। তখনই বদলে যায় ভোটের হিসাব নিকাশ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা বলেন, আমাদের ভোট নিয়ে আগ্রহ নেই। কিন্তু এটা যেহেতু স্থানীয় ভোট অনেক প্রার্থী গোপনে আমাদের কাজ করার জন্য আর্থিক সুবিধা অফার করছেন।

এদিকে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি জানান, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না। আমাদের জেলায় মিটিং হয়েছে। জেলা থেকেও কড়া বার্তা দেয়া হয়েছে। আমরা উপজেলাতে একটা মিটিং করে আমাদের নেতাকর্মীদের ভোটের বিষয়ে নিরুসাহিত করবো।

সাতক্ষীরা জেলা জামায়াত নেতা ডা. মাহমুদুল হক বলেন, আমরা ভোট বর্জন করেছি। নেতাকর্মীদের সেভাবে বলা হয়েছে।
সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি সৈয়দ ইফতেখার আলী জানান, বিএনপি নির্বাচন বর্জন করেছে। নির্বাচনে কোনরকম অংশগ্রহণ করা বা সহযোগিতা করা যাবে না। যদি কোন নেতাকর্মী এটা করে এবং প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটাই কেন্দ্রের নির্দেশনা আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.