Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক
  • মাগুরায় লিচু গাছে গামছায় ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রমজানকে ঘিরে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন অনিন্দ্য ইসলাম অমিত
  • প্রতিমন্ত্রী হচ্ছেন যশোর-৩ আসনের এমপি অনিন্দ্য ইসলাম অমিত, আজ শপথ
  • অবৈধ ভূমি দখল ও সশস্ত্র হামলার প্রতিবাদে যশোরে সংবাদ সম্মেলন
  • মহান শহীদ দিবস উপলক্ষে যশোরে বিস্তারিত কর্মসূচি ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রাজগঞ্জে ঘের মালিকদের জিম্মি করে মাছ লুট

banglarbhoreBy banglarbhoreমে ২১, ২০২৪Updated:মে ২১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি

মণিরামপুর উপজেলার রহিতা ইউনিয়নের কোদলাপাড়া গ্রামের ঘের ব্যবসায়ী রাজআলী গংদের জিম্মি করে নয় একর মাছের ঘের থেকে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুট করে নিয়েছে কাদের বিশ্বাস গং। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, রহিতা ইউনিয়নের ১২নং কোদলাপড়া মৌজায় ভোগ দখলীয় মালিক হওয়ায় রাজআলী গং কয়েক বছর আগে মাছের ঘের তৈরি করে মাছ চাষ শুরু করেন। কিন্তু একই গ্রামের কাদের বিশ্বাস গং ভুয়া কাগজ তৈরি করে বিভিন্ন সময় হুমকি ধামকি দিতে থাকে। একপর্যায়ে বিবাদী করে মণিরামপুর সিনিয়র সহকারী জজ আদালতে রাজআলী গং মামলা দায়ের করেন। সম্প্রতি ওই মামলায় বাদীর পক্ষে আদালত রায় দেন। ফলে বিবাদী কাদের বিশ্বাস গং ক্ষিপ্ত হয়ে ২১ মে সকালে তাদের পোষ্য বাহিনী নিয়ে মৎস্য ঘেরে হামলা করে। এবং রাজআলী গংদের মারপিট করে আটকিয়ে রেখে কয়েক ঘন্টা ধরে ঘের থেকে প্রায় ৫০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মখছেদ আলী জানান, তিনি পাশের ঘেরে কাজ করছিলেন এমন সময় কাদের বিশ্বাস তার সংঘবদ্ধ লোকজন নিয়ে ঘেরে আসে এবং উচ্চস্বরে আমাকে বিভিন্ন হুমকি গালিগালাজ করতে থাকে। আমি ভয়ে সেখান থেকে চলে আসি। এ সময় তারা ঘের থেকে মাছ লুট করেছে ও ঘর ভেঙে নিয়ে চলে যায়।

এ বিষয়ে ঘের মালিক রাজআলী গং বলেন, কাদের বিশ্বাস, ফারুক হোসেন, খলিল, সোহরাব, আলম, আবু তাহের গংয়ের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে পারে না। মঙ্গলবার সকালে ওই সংঘবদ্ধ চক্র ঘেরে হামলা করে ঘের থেকে আনুমানিক ৫০ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এবং ঘের পাহারার ঘরটিও ভেঙে দিয়ে যায়। তারা আরো জানান, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে আটক

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মাগুরায় লিচু গাছে গামছায় ফাঁস অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রমজানকে ঘিরে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.