Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • পাইকগাছায় শিবসা ব্রিজ সংলগ্ন সড়ক সংস্কার দাবি
  • মাগুরায় উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে সমন্বয় সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘ধুড়’ পার করতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

banglarbhoreBy banglarbhoreমে ২৭, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক 

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে ধুড় (মানুষ) পার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলিতে ফরহাদ হোসেন (৩২) নামে এক যুবক আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার জলুলী মাটিলা সীমান্তে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে গভীর রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফরহাদ হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালি নতুনপাড়ার ফরজ আলীর ছেলে। তিনি মহেশপুর উপজেলার জলুলী গ্রামে শ^শুরবাড়িতে বসবাস করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ফরহাদ হোসেন জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে তার এক বন্ধুর আত্মীয়কে চোরাই পথে ভারতে পাঠানোর জন্য মহেশপুর উপজেলার জলুলী মাটিলা সীমান্তে যান। সীমান্তের খাল পার হয়ে তারা ভারতের ভূখন্ডে প্রবেশ করেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ’র) টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। রাবার লুটে তার ডান কাঁেধ বিদ্ধ হয়। এ অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তের দিকে দৌঁড় দেন। কিছুক্ষণ পর জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ফরহাদ হোসেনের শ^শুর মহেশপুর উপজেলার জলুলী গ্রামের বাসিন্দা শামছুল হক বলেন, ফরহাদের ডান কাঁধে গুলিবিদ্ধ হয়েছে। তার শরীরের ভিতরে গুলির ছররা থেকে গেছে। চিকিৎসকরা বলেছেন, অপারেশন করে বের করতে হবে। তবে তার শারীরিক অবস্থা শংকামুক্ত।

তিনি বলেন, আমাদের এলাকার সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ যাতায়াত করে। এদেরকে ধুড় বলা হয়। আমার জামাই জীবনে প্রথম ধুড় পার করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয়েছে। তাদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে হলেও আমাদের এখানে বসবাস করে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, গুলিবিদ্ধ এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরে গুলির অংশ রয়েছে। অপারেশন করে বের করতে হবে। তবে তিনি শংকামুক্ত বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা

এপ্রিল ১৩, ২০২৬

মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.