Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেখ হাসিনার ভোটবিহীন সরকার তৈরিতে জণগণ নয়, লাগে বেনজির-আজিজদের : রুহুল কবীর রিজভী

banglarbhoreBy banglarbhoreJune 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট সরকার তৈরি করেছে। ভোটবিহীন এ কাজে তার বেনজিরকে লাগে, লাগে আজিজদের। জণগণের ভোট তার (শেখ হাসিনা) লাগে না। সে আবার জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে কটুক্তি করে। তাতে বিএনপি বা জিয়া পরিবারের কিছু যায় আসে না।

সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনয়াতনে (বিডি হল) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরো বলেন, বিএনপি ন্যায্য দাবি আদায়ে আন্দোলনের ডাক দিলে কলা-কচু ক্ষেত বাঁশ বাগান থেকে খুঁজে আন্দোলন নস্যাৎ করতে নেতাকর্মীদের ধরে নিয়ে আসে পুলিশ। আর হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে বেনজির বিদেশে পালিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী, ওবায়দুল কাদের, পুলিশ কিছুই জানেনা। এটাও জনগণকে বিশ্বাস করতে হবে? ওনি কি ভারতের গঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছেন? সেটা সরকারকে পরিস্কার করতে হবে। কোটি কোটি টাকা পাচার করে, দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাচ্ছে, সেটা এই সরকার জানে না। সরকার আসলেই সব জানে।’

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘ক্ষমতায় থাকতে বেনজিরকে দিয়ে অনেক ক্ষমতার অপব্যবহার করেছে এই সরকার। এই বেনজিরকে দিয়ে এই সরকার বিরোধী দলকে দমন, রাতের ভোট করে, মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ করেছে। হঠাৎ করে বেনজিরের দুর্নীতি আমলনামা ফুঁটে উঠলো কেন? এর কারণ সরকার আর বেনজীরের মধ্যে ভাগভাটোয়ারা নিয়ে গন্ডগোল হয়েছে।

দেশে উন্নয়নের নামে গল্প শোনানো হয় মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, দেশে এতই উন্নয়নের গল্প হয়, আসলে উন্নয়ন এই দেশের খেটে খাওয়া মানুষের হয়নি। দেশে মোটা চালের দাম বাড়লেও চিকন চালের দাম বাড়ে না। এর কারণ চিকন চাল ধনীদের খাবার। মোটা চাল গরীবের খাবার। এই সরকার ধনীদের উন্নতি করছে। উন্নতি করছেন আমলাদের, দুর্নীতিবাজদের। উন্নয়ন করেছেন জেনারেল আজিজদের, উন্নয়ন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের, এমপি-মন্ত্রী আওয়ামী লীগের ঠিকাদার ব্যবসায়ীদের। এই সরকার খেটে খাওয়া গরীব মানুষের কোন উন্নয়ন করেনি।

দেশের লুটপাটের লঙ্কাকাণ্ড হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, উন্নয়নের নামে হরিলুটের লঙ্কাকান্ড বইছে। এই দেশের জনগণের সামগ্রিক উন্নয়ন হচ্ছে না। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেকার হচ্ছে বাংলাদেশে। সরকার যে ১৫ বছরে এতো উন্নয়নের কথা বলে? তাহলে এতো বেকার হচ্ছে কেন? উন্নয়ন হলে তো মানব উন্নয়ন হবে। শিক্ষিত তরুণরা চাকুরি পাবে। এটাই তো উন্নয়নের নমুনা। আজ দেশে অনার্স মাস্টার্স ছেলেরা রিকসা চালাচ্ছে। এটা কিসের আলামত। এটা গণতন্ত্রহীন সমাজ ব্যবস্থার আলামত।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকী, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আবুল হোসেন আজাদ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.