Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়
  • মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন
  • শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা
  • দুর্গার্পূজা উপলক্ষো তালায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের মতবিনিময়
  • মহাসপ্তমীতে যশোরের মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়
  • আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনালে মারামারি, যবিপ্রবির ৯ খেলোয়াড় আহত
  • বেনাপোলে বিদেশি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ যুবক আটক
  • চৌগাছায় হামজ্বরে ইউপি চেয়ারম্যান সবুজের মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেয়ারম্যান হলেন ফন্টু চাকলাদার

banglarbhoreBy banglarbhoreJune 5, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাঁশিনূর নাহার ঝুমুর নির্বাচিত হয়েছেন। বুধবার ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টু ৫৭ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের ফাতেমা আনোয়ার পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীকের আনোয়ার হোসেন বিপুল পেয়েছেন ৩৬ হাজার ৬১১ ভোট, কাপপিরিচ প্রতীকের শফিকুল ইসলাম জুয়েল পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট, আনারস প্রতীকের মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী পেয়েছেন ১২ হাজার ৫৪৬ ভোট, শালিক প্রতীকের মোহিত কুমার নাথ পেয়েছেন ৯ হাজার ৯০৪ ভোট, জোড়া ফুল প্রতীকের শাহারুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৫০৬ ভোট, আ.ন.ম আরিফুল ইসলাম ৬ হাজার ২১৯ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল ৮৩ হাজার ২১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তালা প্রতীকের কামাল খান ৪৫ হাজার ২৫৩ ভোট, বৈদ্যুতিক বাল্ব প্রতীকের জাহিদুর রহমান ৩৭ হাজার ৬৭৫ ভোট, চশমা প্রতীকের শাহজাহান কবীর শিপলু ২৪ হাজার ৫৭৪ ভোট, উড়োজাহাজ প্রতীকের মনিরুজ্জামান পেয়েছেন ৯ হাজার ৯৯৫২ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে বাশিনূর নাহার ঝুমুর এক লাখ ১৩ হাজার ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জ্যোৎস্না আরা মিলি পেয়েছেন ৫৫ হাজার ১৫ ভোট ও হাঁস প্রতীকের শিল্পী খাতুন পেয়েছেন ৩২ হাজার ১৫৮ ভোট।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত দশজনের বাড়ি যশোর ও চুয়াডাঙ্গায়

    October 18, 2026

    মাদক সরবরাহের অভিযোগে মোটরসাইকেলে আগুন

    October 18, 2026

    শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.