Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৩১, ২০২৬

‘যারা স্বাধীনতা চায়নি তারা এখন এমপি-মন্ত্রী হতে চায়’

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৩১, ২০২৬
Facebook Twitter WhatsApp
'যারা স্বাধীনতা চায়নি তারা এখন এমপি-মন্ত্রী হতে চায়'
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, এখন তারা এমপি-মন্ত্রী হওয়ার জন্য ধর্মের অপব্যবহার করছেন।
আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে এদেশের মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করবে এ বিশ্বাস আছে। তিনি আরোও বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা দীর্ঘদিনের অবহেলিত জনপদে আগে যারা এমপি হয়েছে তারা মানুষের আকাক্সক্ষা পূরণ করতে পারেনি।
এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডের সাথে দলের চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশিত ৩১ দফা বাস্তবয়ন করে মানুষের স্বপ্ন পূরণ করা হবে। সাথে সাথে উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানি, যোগাযোগ ব্যবস্থা সহ কৃষি ও মৎস্য সম্পদের বিপ্লব ঘটানো হবে।
তিনি ৩০ জানুয়ারি বিকেলে উপজেলার সোলাদানা বাজার চত্বরে ইউনিয়নবাসী আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সোলাদান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল।
বিএনপি নেতা এডভোকেট একরামুল হক বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, প্রণব কান্তি মন্ডল, প্রভাষক সুজিত কুমার মন্ডল, আব্দুল হাকিম সানা,আবুল বাশার বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের নেতা মোল্লা ইউনুস আলী, শামীম জোয়ার্দার, রাজিব নেওয়াজ, যুবদল নেতা ওবায়দুল্লাহ সরদার, প্রভাষক মনিরুজ্জামান, ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, শীবপদ মন্ডল, ইসরাফিল আহমেদ, সোহেল গাজী, অধীর কৃষ্ণ মন্ডল, ঠাকুর দাশ সরদার ও সন্তোষ গাইনসহ অনেকে।

মনিরুল হাসান বাপ্পী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.