Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদশূন্যতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, রোগীরা ক্লিনিকমুখি
  • যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩
  • নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে
  • আশাশুনিতে মহিলা দলের কর্মী সমাবেশ
  • অভয়নগরের কাছে হারলো কালীগঞ্জ
  • জীবননগরে বাড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে সাধারণ রোগী
  • আফজাল হত্যা : ১১ জনকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট
  • শরতের হাওয়ায় দুর্গোৎসবের আমেজ, ব্যতিক্রমী আয়োজনে বাড়ছে দর্শনার্থীর আগ্রহ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় সমবায় সমিতির সম্পাদককে হত্যার হুমকি, থানায় জিডি

banglarbhoreBy banglarbhoreJune 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের চৌগাছার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসকে হত্যা ও দেশছাড়া করার হুমকি দেয়া হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে মোবাইল ফোনে এই হুমকি দেন বল্লভপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে জিন্নাত আলী মন্ডল। এ ঘটনায় শনিবার চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী তারক কুমার বিশ্বাস।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ২১ জুন রাত ৮টা ৪৩ মিনিটে বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাসের মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন জিন্নাত আলী। একপর্যায়ে তারক কুমার বিশ্বাসকে বাড়ি থেকে তুলে হত্যার হুমকি দেয়। তাকে দেশছাড়া করা হবে বলেও হুমকি দেয়। এই ঘটনার পর জীবনের নিরাপত্তা নিয়ে শংকায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ করেছেন।

এ বিষয়ে তারক কুমার বিশ্বাস বলেন, বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি ভূমি মন্ত্রণালয় থেকে ইজারা নিয়ে বল্লভপুর বাওড় চাষ করছে। একই গ্রামের জিন্নাত আলী ও তার সহযোগিতার দীর্ঘদিন ধরে বাওড়টি দখল করার চেষ্টা করছে। সর্বশেষ শুক্রবার (২১ জুন) সকালে চাঁদার দাবিতে জোরপূর্বক বল্লভপুর বাওড় দখলের চেষ্টা করে। এক পর্যায়ে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপে তারা ব্যর্থ হয়। এই ঘটনায় আইনের আশ্রয় নেয়ায় জিন্নাত আলী ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়েছেন। এজন্য আমাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জিন্নাত আলীর মোবাইল ফোনে কল দিলে রিসিভ হয়নি ।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ভুক্তভোগী থানায় জিডি করেছেন। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পদশূন্যতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, রোগীরা ক্লিনিকমুখি

    October 4, 2026

    যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩

    October 4, 2026

    নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.