Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল
  • কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
  • সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
  • চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ আটক ১০
  • রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী
  • মানবিক চিকিৎসক হয়ে সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে পৃথক মাদক মামলায় দুইজনের সাজা

banglarbhoreBy banglarbhoreজুন ২৫, ২০২৪No Comments৭ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ইয়াবা উদ্ধারের আলাদা মামলায় দুই মাদক কারবারিকে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস পৃথক রায়ে এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, যশোর শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার নুর ইসলাম ও বেনাপোলের উত্তর বারোপোতা গ্রামের শাহাজামাল।

জানা গেছে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রেলগেট কালু কসাইয়ের দোকানের সামনে থেকে নুর ইসলামকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আমির হোসেন কোতোয়ালি থানায় মামলা করেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন।

অপরদিকে, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানার পুলিশ ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে শাহাজামালকে আটক করে। আটক শাহাজামালের দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মতিউর রহমান মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন। দুই আসামিই পলাতক রয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মে ৩১, ২০২৬

কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মে ৩১, ২০২৬

সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা

মে ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.