Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত
  • এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার
  • যশোরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ টাকা ও মালামাল
  • বাংলাদেশ ছাত্রমৈত্রীর যশোর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
  • গ্যাস বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যশোরে ১১ দলের স্মারকলিপি
  • ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত সভাপতির দায়িত্ব গ্রহণ
  • তালায় সড়ক নির্মাণ কাজ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি আনার হত্যা : গ্যাস বাবু ঝিনাইদহ কারাগারে

banglarbhoreBy banglarbhoreJune 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে প্রিজন ভ্যান ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়। বিকেল চারটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রিজন ভ্যানটি ঝিনাইদহ কারাগারে এসে পৌঁছায়।

কাজী কামাল আহমেদ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় ১৪ জুন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে ঝিনাইদহে নিয়ে আসার খবরে সংবাদকর্মীরা আজ সকাল থেকেই কারাগার ও তার আশপাশের এলাকায় অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকেন। বিকেল ৪টার দিকে হুইসেল বাজিয়ে একটি প্রিজন ভ্যান এবং সামনে পেছনে আরও দুইটি পুলিশের গাড়ি দ্রুতগতিতে জেলখানা সড়কে প্রবেশ করে। সংবাদকর্মীরা ছুটে গেলে কারাগারের বাইরের ফটকের সামনে তাদের থামিয়ে দেয়া হয়। পরে প্রিজন ভ্যান থেকে মাথায় হেলমেট পরা একজনকে নামিয়ে দ্রুত কারাগারের ভেতর নিয়ে যেতে দেখা যায়।

এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে মোড়ে মোড়ে টহল চলছিল। দুপুরের পর থেকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করে পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, কাজী কামাল আহমেদকে নিয়ে বুধবার তার ফেলে দেওয়া মুঠোফোনসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান হতে পারে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এই মামলায় গ্রেপ্তার অপর আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমের (মিন্টু) মুক্তির দাবিতে আজও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা বাজারে কালীচরণপুর ইউনিয়নের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য দেন কালীচরণপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জ্বল, পৌর শ্রমিক লীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ছোটন হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খানজা রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। বক্তারা সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিমকে ফাঁসানো হয়েছে অভিযোগ করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

প্রেসক্লাব যশোরের বিশেষ সাধারণ সভা অ্যাডহক কমিটি, নতুন সদস্য প্রদানসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত

August 6, 2026

এপেক্স ক্লাব অব যশোরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

August 6, 2026

বেনাপোলে ২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

August 6, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.