Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৯, ২০২৪

ঝিকরগাছায় সাংবাদিকের রান্নাঘরে দুই গোখরো !

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় সাংবাদিকের ভবনের তিন তলার রান্নাঘর থেকে দুইটি বিষধর গোখরা সাপ মেরেছেন বাড়ির মালিক। এ ঘটনায় সরকারের স্নেক রেস্কিউ টিমের সদস্যদের সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়েছেন তিনি।

শুক্রবার রাত নয়টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা সেতু সংলগ্ন বাড়ি এসএম গার্ডেন থেকে সাপ দুইটি মারা হয়। এ ঘটনায় ওই ভবনসহ আশেপাশের ভবনগুলোতে আতংক বিরাজ করছে।

ভবনের মালিক সাংবাদিক উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন জানান, ওই ভবনের তৃতীয় তলায় স্বপরিবারে বসবাস করেন তিনি। সন্ধ্যায় তার ছোট মেয়ে দুধ রাখার পাত্র আনতে গেলে সাপ দেখতে পায়। পরে পরিবারের অন্য সদস্যদের বিষয়টি জানালে তারা প্রথমে বিষয়টি পাত্তা দেয়নি। তাদের ধারণা তিন তলায় সাপ থাকা অসম্ভব। পরে তিনি মেয়ের ভীতির কারণে রান্নাঘরে গিয়ে সাপের অস্তিত্ব টের পান।

ইলিয়াস উদ্দীন বলেন, প্রতিবেশি কয়েকজনকে ডেকে রান্নাঘরের তাকের জিনিসপত্রের মধ্যে প্রথমে একটি সাপ পেয়ে সেটিকে মেরে ফেলা হয়। সেই সাপের ছবি বন সংরক্ষণ অফিসে পাঠালে এক কর্মকর্তা জানান এটি গোখরা জাতীয় বিষধর সাপ। পরে সন্দেহবশত রান্নাঘরে খুঁজলে আরো একটি সাপ পাওয়া যায়। পরে সেটিকেও মেরে ফেলা হয়। এই ঘটনায় পুরো বাড়িজুড়ে ভীতি কাজ করছে। সবাই রান্নাঘরে যেতে ভয় পাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, সাপের অস্তিত্ব টের পাওয়ার পরে সরকারি স্নেক রেসকিউ টিমকে খবর দিলেও কোন সহায়তা পাওয়া যায়নি। তারা জানান, যশোরে এ ধরনের কোন টিম নেই। খুলনা অফিসে যোগাযোগ করলেও দূরত্বের কারণে তারা সহযোগিতা করতে পারেননি। পরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি পাশ্ববর্তী শার্শা উপজেলা বন সংরক্ষণ অফিসে যোগাযোগ করিয়ে দেন। তিনি রাতে সহযোগিতা করতে পারবেন না বলে জানান, তবে পরদিন দিনের বেলায় বিষয়টি দেখবেন বলে জানান। উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়েই হাতে মোটা বস্ত্র পেচিয়ে সাপ খুঁজে দুটো সাপই মেরে ফেলেন।

শার্শা বন্যপ্রাণি অপরাধ দমন বিভাগের ওয়াইল্ডলাইফ কিপার ইলিয়াস হোসেন জানান, ভুক্তভোগী ওই পরিবার থেকে আমাদের জানানো হয়েছিল। কিন্তু আমাদের কোন সাপ বিশেষজ্ঞ নেই। তবে সাপের ছবি দেখে মনে হয়েছে এটা গোখরা প্রজাতির বিষধর সাপ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজা উদ্ধার

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.