Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জ প্রেসক্লাবে ইউপি চেয়ারম্যানের গোবিন্দ মন্ডলের সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreJune 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা

সংবাদ প্রকাশের জন্য সাক্ষাৎকার নিয়ে বক্তব্য কাটছাট করে আপত্তিকর মনগড়া, মানহানিকর সংবাদ পরিবেশনের অভিযোগে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সস্মেলন করেছেন দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মণ্ডল।

শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গোবিন্দ মণ্ডল। এ সময় তিনি বলেন, গত ২২ জুন কয়েকটি স্থানীয় পত্রিকা এ একটি টিভিতে তাকে নিয়ে লেখা ও প্রচারিত ‘আদালত, প্রশাসন নামানা চেয়ারম্যানের আক্রোশে নাজেহাল কালিগঞ্জের মনিকার পরিবার’ শীর্ষক সংবাদটি তার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত খবরে তার বক্তব্যকে কাট ছাট করে সাংবাদিক তার নিজের ইচ্ছামত ও একপেশে ভাবে পরিবেশন করেছেন বলে তিনি মনে করেন।

সাংবাদিকদের প্রতিপক্ষ নন উল্লেখ করে ইউপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সাংবিধানিক কাঠামো অনুযায়ি ইউনিয়ন পরিষদ একটি গ্রাম্য আদালত। সেই আদালতের বিচারকের দায়িত্ব পালন করে থাকেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। তবে কোন অভিযোগকারী তার আদালতে অভিযোগ করলে বিবাদীপক্ষকে নিয়ম অনুযায়ি নোটিশ করাটাই আইনগত পদ্ধতি। সেক্ষেত্রে বিবাদী পক্ষকে নিয়মতান্ত্রিকভাবে অভিযোগের কপি দিতে কোন বাঁধা নেই।

একইভাবে বিবাদী পক্ষ একই বিষয় নিয়ে যদি উচ্চ আদালতে মামলা করে থাকে তাহলে তাকে ধার্য দিনে গ্রাম্য আদালতে হাজির হয়ে মামলার কপি জমা দিয়ে বিচারককে (চেয়ারম্যান) অবহিত করে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রাম আদালতের মামলার কার্যক্রম বন্ধ রাখার আবেদন করতে হবে। সেক্ষেত্রে তার কোন ব্যত্যয় হলে ইউপি চেয়ারম্যানকে জবাবদিহিতা করতে হবে।

এ ছাড়া সাংবাদিক ভাইয়েরা তার বক্তব্য কাটছাট করে বিকৃতভাবে পরিবেশন করেছেন দাবি করেন তিনি এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সস্মেলনে উপস্থিত ছিলেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ গাজী, ৮নং ওয়ার্ড আ‘লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড আ‘লীগের সভাপতি বাবলুর রহমান ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সম্পাদক অসিত সেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.