Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে : মে. জে. মাহবুব
banglarbhoreBy banglarbhoreআগস্ট ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ।

জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কর্নেল মহিউদ্দিন, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আশরাফুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দীকী, সেনাবাহিনীর সাতক্ষীরার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লে. কর্নেল আরিফুল হক, জেলা বিএনপির আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল ইমরান, সহ-সমন্বয়ক খাদিজা খাতুন, আজিজুর রহমান নয়ন, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জন প্রতিনিধি, গনমাধ্যমকর্মী, শিক্ষার্থী, ইমাম পরিষদ, পূজা উদযাপন পবিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, আমরা আর পিছনের দিকে ফিরে যেতে চাই না। দেশটাকে এগিয়ে নিতে হবে। আর যেন হানাহানি মারামারি না হয় সে জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। আমরা নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই। তিনি বলেন, যারা সহিংসতা করেছে এবং চাঁদাবাজি, দখলবাজি ও লুটপাটের সাথে জড়িত তাদের ছাড় দেয়া হবে না। দ্রুত এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মানুষের জানমালের নিরপত্তা বিধানে সব ধরনের কঠোর পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন, জেলায় আইনশৃঙ্খলা উন্নয়নের জন্য সেনা সদস্য ও পুলিশ একসঙ্গে কাজ করছে। থানাকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে।

পুলিশের পাশাপাশি সেনাবাহিনী যৌথভাবে মানুষের নিরাপত্তায় কাজ করছেন। আমরা আসছি নিরাপত্তা জোরদার করার জন্য। সর্বাবস্থায় সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এ ছাড়াও আইনশৃঙ্খলার উন্নয়নে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।

মতবিনিময় শেষে কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ, আসিফ হাসানসহ সকল শহীদের আত্মার মাগফেরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.